সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”
তিনি ছিলেন আলোকিত মানুষ

মমিনুল মউজদীনকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৮:৫৬:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৮:৫৬:৪৬ পূর্বাহ্ন
মমিনুল মউজদীনকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ
স্টাফ রিপোর্টার :: সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উদ্যোগে দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সাপ্তাহিক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আয়োজিত সভায় কবি মমিনুল মউজদীনকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়।। সভায় সভাপতিত্ব করেন সুনামকণ্ঠের সহ-সভাপতি সাজাউর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অনুপ তালুকদার। আড্ডায় মুখ্য আলোচক ছিলেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়। এছাড়া আলোচনায় অংশ নেন লেখক এনামুল কবির, মোহাম্মদ হাবিবউল্লাহ, শম্পা শিমু, মোছায়েল আহমেদ, আহমেদ নুর, সুরঞ্জিত গুপ্ত, আদিল রহমান, জয়ন্ত পাল, জালাল উদ্দিন নাসিমসহ অন্যান্য সাহিত্য-সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বলেন, মমিনুল মউজদীন একজন আলোকিত মানুষ ছিলেন। একজন সৎ ও সাহসী জনপ্রতিনিধি হিসেবে তিনি সবার কাছে শ্রদ্ধার মানুষ ছিলেন। সুনামগঞ্জের মানুষ এখনো তাঁকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করে। তাঁর আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বক্তারা আরও বলেন, মমিনুল মউজদীন শুধু একজন প্রশাসনিক ব্যক্তি বা জনপ্রতিনিধি ছিলেন না, তিনি ছিলেন মরমি চেতনার কবি। তাঁর সাহিত্য ও মানবিক মূল্যবোধ তাকে মানুষের হৃদয়ে চিরজীবী করে রাখবে। উল্লেখ্য, মমিনুল মউজদীন ২০০৭ সালের ১৫ নভেম্বর ঢাকা থেকে সপরিবারে সুনামগঞ্জে আসার পথে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে সড়ক দুর্ঘটনায় স্ত্রী তাহেরা চৌধুরী, ছেলে কাহলিল জিবরানসহ নিহত হন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি