সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়

গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৮:২৫:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৮:২৫:০৮ পূর্বাহ্ন
গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মুক্তারপুরঘাট এলাকা থেকে শনিবার গাঁজাসহ কাজল মিয়া (২২) ও সাদিয়া আক্তার (২০) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, ব্রহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার চান্দি মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মাদক ব্যবসায়ী কাজল মিয়া (২২) ও একই জেলার আখাউড়া উপজেলার আজমপুর রাজাপুর এলাকার বাসিন্দা মাদক ব্যবসায়ী সাদিয়া আক্তার (২০) শনিবার রাত আড়াইটার দিকে একটি রেকসিনের ব্যাগের ভেতরে পলিথিনের কাগজে মুড়িয়ে গাঁজা নিয়ে উপজেলার মুক্তারপুর ঘাটে অবস্থান করছিলেন। খবর পেয়ে শনিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় চার কেজি গাঁজা জব্দ করাসহ তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। এছাড়া ওই দুইজনের বিরুদ্ধে দেশের অন্যান্য থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। শনিবার দুপুরে ওই দুজন মাদকব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স