সুনামগঞ্জ , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার ঢাকা-সিলেট মহাসড়কের কাজে অন্তহীন বাধা শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩ যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন হাওরের আতঙ্ক ‘আফাল’ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট একজনের মৃত্যুদন্ড, তিনজনের যাবজ্জীবন শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ দাবদাহে যুক্তরাজ্যে ২৭০০ জনের প্রাণহানি খাসিয়ামারা নদী গিলছে ভিটেমাটি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা লিগ্যাল এইড অফিসের মতবিনিময় ও সচেতনতামূলক সভা একটি দল জনগণের বিপক্ষে ছিল, তাদের রাজাকার বলা হয় : সুলতান সালাউদ্দিন জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না : প্রধানমন্ত্রী গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি আড়াই কোটি টাকার ৪ নৌ-অ্যাম্বুলেন্স অকেজো, একদিনও সেবা পাননি হাওরবাসী

ভারতে অনুপ্রবেশকারী তিন বাংলাদেশীকে হস্তান্তর

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৮:৪৩:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৮:৪৩:১২ পূর্বাহ্ন
ভারতে অনুপ্রবেশকারী তিন বাংলাদেশীকে হস্তান্তর
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করায় আটক ৩ বাংলাদেশী নাগরিককে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তের সাহিদাবাদ এলাকায় আটককৃতদের হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকার কেরানীগঞ্জ থানায় আজমর আলীর ছেলে মো. যুবরাজ, কিশোরগঞ্জ জেলার আঙ্গিয়াদি গ্রামের মো. ইসলাম মিয়ার ছেলে মো. জাহিদুল ইসলাম জুনায়েদ ও সুনামগঞ্জের ছাতক উপজেলার পূর্ব রামপুর গ্রামের জামাল মিয়ার ছেলে শিপন মিয়াকে ১২ নভেম্বর বিকেলে সীমান্ত পিলার নং ১২০৪/১ এস হতে আনুমানিক ৩ কিলোমিটার অভ্যন্তরে লালগাঁও নামক স্থানে বিএসএফ আটক করে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে তাহিরপুর থানায় লাউড়েরগড় বিজিবি’র সুবেদার মো. মোস্তফা কামাল মামলা করে তাহিরপুর থানায় সোপর্দ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স