স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করায় আটক ৩ বাংলাদেশী নাগরিককে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তের সাহিদাবাদ এলাকায় আটককৃতদের হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকার কেরানীগঞ্জ থানায় আজমর আলীর ছেলে মো. যুবরাজ, কিশোরগঞ্জ জেলার আঙ্গিয়াদি গ্রামের মো. ইসলাম মিয়ার ছেলে মো. জাহিদুল ইসলাম জুনায়েদ ও সুনামগঞ্জের ছাতক উপজেলার পূর্ব রামপুর গ্রামের জামাল মিয়ার ছেলে শিপন মিয়াকে ১২ নভেম্বর বিকেলে সীমান্ত পিলার নং ১২০৪/১ এস হতে আনুমানিক ৩ কিলোমিটার অভ্যন্তরে লালগাঁও নামক স্থানে বিএসএফ আটক করে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে তাহিরপুর থানায় লাউড়েরগড় বিজিবি’র সুবেদার মো. মোস্তফা কামাল মামলা করে তাহিরপুর থানায় সোপর্দ করেছেন।