সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন

সচেতন নাগরিক কমিটির নতুন সভাপতি কানিজ সুলতানা

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৮:২৯:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৮:২৯:৩৮ পূর্বাহ্ন
সচেতন নাগরিক কমিটির নতুন সভাপতি কানিজ সুলতানা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটি (সনাক)’র নতুন সভাপতি হয়েছেন সৃজন বিদ্যাপীঠের উপাধ্যক্ষ কানিজ সুলতানা। সুনামগঞ্জ সনাক কার্যালয়ে গত বুধবার বিকেলে সনাকের মাসিক সভায় তাকে নতুন সভাপতি মনোনীত করা হয়েছে। এক বছরের জন্য নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে আছেন হাছিনা আকতার চৌধুরী ও সুখেন্দু সেন। সনাকের বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট খলিল রহমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন সনাক সদস্য সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, প্রবীণ শিক্ষক ধূর্জটি কুমার বসু, বিশিষ্ট সমাজকর্মী নুরুর রব চৌধুরী, অ্যাডভোকেট হেলিনা আখতার, সঞ্চিতা চৌধুরী, অ্যাডভোকেট পরিতোষ চন্দ্র রায়, রাজু আহমেদ, অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, রীনা ঘোষ, দেওয়ান শাহজামান চৌধুরী গিয়াস, এন্ড্রু জুয়েল সালমার ও মো. আশরাফুজ্জামান বাবলু। সভা সঞ্চালনা করেন টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ আরিফুর রাহমান। সভায় নতুন কমিটিকে অভিনন্দন জানান সনাক সদস্যরা। সভায় শুভেচ্ছা বক্তব্যে সনাকের নতুন সভাপতি কানিজ সুলতানা সুনামগঞ্জে টিআইবি’র দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ

ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ