ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটি (সনাক)’র নতুন সভাপতি হয়েছেন সৃজন বিদ্যাপীঠের উপাধ্যক্ষ কানিজ সুলতানা। সুনামগঞ্জ সনাক কার্যালয়ে গত বুধবার বিকেলে সনাকের মাসিক সভায় তাকে নতুন সভাপতি মনোনীত করা হয়েছে। এক বছরের জন্য নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে আছেন হাছিনা আকতার চৌধুরী ও সুখেন্দু সেন।
সনাকের বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট খলিল রহমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন সনাক সদস্য সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, প্রবীণ শিক্ষক ধূর্জটি কুমার বসু, বিশিষ্ট সমাজকর্মী নুরুর রব চৌধুরী, অ্যাডভোকেট হেলিনা আখতার, সঞ্চিতা চৌধুরী, অ্যাডভোকেট পরিতোষ চন্দ্র রায়, রাজু আহমেদ, অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, রীনা ঘোষ, দেওয়ান শাহজামান চৌধুরী গিয়াস, এন্ড্রু জুয়েল সালমার ও মো. আশরাফুজ্জামান বাবলু।
সভা সঞ্চালনা করেন টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ আরিফুর রাহমান। সভায় নতুন কমিটিকে অভিনন্দন জানান সনাক সদস্যরা।
সভায় শুভেচ্ছা বক্তব্যে সনাকের নতুন সভাপতি কানিজ সুলতানা সুনামগঞ্জে টিআইবি’র দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন। - সংবাদ বিজ্ঞপ্তি