সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৮:৪৯:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৮:৪৯:৩৬ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংকের ‘দৃষ্টি প্রকল্পের’ আওতায় দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ছানি অপারেশনের উদ্যোগ গ্রহণ করেছে ভার্ড চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জ। এরই ধারাবাহিকতায় বুধবার (১২ নভেম্বর) সুনামগঞ্জ সদর উপজেলার দ্বীনি সিনিয়র ফাজিল (ডিগ্রি) মডেল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যা¤েপ মোট ৯২ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং ২৫ জন ছানি রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলী নূর এবং সঞ্চালনা করেন ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি বলেন, ডাচ্-বাংলা ব্যাংক শুধু ব্যাংকিং কার্যক্রমেই নয়, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতেও প্রতিশ্রুতিবদ্ধ। ছানি রোগীদের চিকিৎসা, দরিদ্র শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও নানা মানবসেবামূলক কাজের মাধ্যমে ব্যাংকটি সারাদেশে কাজ করছে। এ সময় উপস্থিত ছিলেন ভার্ড চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. মো. মাহফুজুল হাসান, হাসপাতালের মেডিকেল টিম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ। অতিথিরা ভার্ড চক্ষু হাসপাতালের সেবার মানে সন্তোষ প্রকাশ করেন এবং ডাচ্-বাংলা ব্যাংকের মানবিক উদ্যোগের প্রশংসা করেন। ক্যা¥্প সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪