সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

জামালগঞ্জে ‘শক রেসপন্সিভ সোশ্যাল প্রোটেকশন’ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৮:৪১:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৮:৪৩:৫১ পূর্বাহ্ন
জামালগঞ্জে ‘শক রেসপন্সিভ সোশ্যাল প্রোটেকশন’ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলায় ‘শক রেসপন্সিভ সোশ্যাল প্রোটেকশন (এসআরএসপি)’ প্রকল্পের আওতায় ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর সহযোগিতায় “বন্যা পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান ও সতর্কীকরণ বার্তা প্রদান” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাস্তবায়নকারী সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর আয়োজনে উপজেলার উত্তর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা শক রেসপন্সিভ সোশ্যাল প্রোটেকশন প্রকল্পের সমন্বয়কারী জসিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং ফিল্ড ফ্যাসিলিটেটর সীতেশ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হানিফ মিয়া। এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দীন, লম্বাবাঁক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত হোসেন, শিক্ষক নিশেন্দু গোস্বামী, সমাজকর্মী নূরুল হক, প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর কামরুল ইসলাম আলমগীর, মনিটরিং অ্যাসিস্ট্যান্ট ফ্রু ফ্রু দিনসহ ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রামীণ নারী প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এসময় বক্তারা বলেন, দুর্যোগের আগাম পূর্বাভাস ও সময়মতো সামাজিক সুরক্ষা সহায়তা নিশ্চিত করা গেলে হাওরাঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। স্থানীয় পর্যায়ে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধির ওপরও তারা গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি