সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দখলমুক্ত ফল বাজার, ফুটপাত

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৪ ১০:০৩:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৪ ১০:০৩:৪৬ পূর্বাহ্ন
শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দখলমুক্ত ফল বাজার, ফুটপাত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে উচ্ছেদ অভিযানে পুরোপুরি দখলমুক্ত হয়েছে ফল বাজারসহ পৌর শহরের অন্যান্য ফুটপাত এলাকাও। ফুটপাতের জনচলাচল সড়ক ঝামেলামুক্ত হয়েছে। এতে নির্বিঘেœ চলাচল করে পারছেন পথচারীরা। যানবাহন চলাচলেও শহর যানজটমুক্ত হয়েছে অনেকটা। মঙ্গলবার থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে বুধবার দুপুরে ট্রাফিক পয়েন্ট এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। তখন উচ্ছেদ অভিযান পরিচালনায় দায়িত্বশীলরা বাধার সম্মুখিন হন সংক্ষুব্ধ ব্যবসায়ীদের। পরে বৃহ¯পতিবার যৌথবাহিনীসহ উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। কিন্তু ব্যবসায়ীরা প্রশাসনের এই উদ্যোগকে সম্মান জানিয়ে নিজ নিজ দায়িত্বে ফলের দোকানসহ ফুটপাতের অন্যান্য স্থায়ী ও অস্থায়ী অবৈধ দোকানপাট অপসারণ করেন। পরে বৃহ¯পতিবার আর উচ্ছেদ অভিযান পরিচালনা হয়নি। উচ্ছেদ অভিযানে প্রধান ডাকঘরের সামনা, ট্রাফিক পয়েন্টের আশপাশ এলাকা, জগন্নাথবাড়ি, থানার সামনে, পৌর মার্কেটের আশপাশ এলাকা, কালীবাড়ি পয়েন্ট ও পুরাতন বাস-স্টেশনসহ বিভিন্ন স্থানের ফুটপাত এখন অনেকটাই ঝামেলামুক্ত দৃশ্যমান হয়েছে। শহরের ফুটপাত ঝামেলামুক্ত রাখতে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে বলে বুধবার সুনামগঞ্জ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি