সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

দিরাইয়ে বিএনপি নেতা মাসুক চৌধুরীর নেতৃত্বে মিছিল

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৮:১৪:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৮:১৪:০৪ পূর্বাহ্ন
দিরাইয়ে বিএনপি নেতা মাসুক চৌধুরীর নেতৃত্বে মিছিল
দিরাই প্রতিনিধি :: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিরাইয়ে সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরীর ছোটভাই, উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুকের নেতৃত্বে বিশাল মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার দুপুরে দিরাই পৌর শহরের থানা রোডের বিএনপির কার্যালয়ের থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা। সমাবেশে মঈন উদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা মিছিল সহকারে দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হন। সমাবেশে বক্তারা বলেন, জননেতা নাছির উদ্দীন চৌধুরী দিরাই-শাল্লার আপামর জনতার নেতা, তিনি কোনো ব্যক্তি বা দলের নেতা নন, দিরাই শাল্লায় নাছির উদ্দীন চৌধুরীর হাজার হাজার নেতা কর্মী রয়েছেন। নাছির উদ্দীন চৌধুরীর সাথে কারো তুলনা হয় না। আমরা কিছু দিন ধরে লক্ষ করছি কিছু কুচক্রীও সুবিধাবাদী মহল আমাদের নেতাকে কুক্ষিগত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নেতার নাম ব্যবহার করে তারা আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে চায়। আমরা নাছির চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ। যারা আজীবন নাছির চৌধুরীর বিরুদ্ধে ছিলেন তারা এখন নাছির চৌধুরীর জন্য মায়া কান্না দেখান। তাদেরকে দিরাইবাসী চিনেন। ওই সব কুচক্রীদের ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বিএনপিতে কোনো দুর্নীতিবাজদের ঠাঁই দেওয়া হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা