সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

সিলেটে ব্যবসায়ীদের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৪ ০৯:৫৪:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৪ ০৯:৫৪:০৩ পূর্বাহ্ন
সিলেটে ব্যবসায়ীদের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটে সিএনজিচালিত অটোরিকশাচালক ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহ¯পতিবার (১২ সেপ্টেম্বর) দেড়টার দিকে নগরীর সিটি সুপার মার্কেটের ব্যবসায়ী ও অটোরিকশাচালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা তিনটায় পর্যন্ত কয়েক দফায় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলছে। এ ঘটনায় বন্দরবাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে, সংঘর্ষে দু’পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশা পার্কিং করাকে কেন্দ্র করে সিটি সুপার মার্কেটের ব্যবসায়ীর সঙ্গে অটোচালকের বাকবিত-া হয়। এসময় অন্য ব্যবসায়ী ও চালকরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে ব্যবসায়ীরা বেশ কিছু অটোরিকশা ভাঙচুর করেন। এক পর্যায়ে ব্যবসায়ীদের ধাওয়ায় চালকরা কিছুটা পিছু হটেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে দু’পেক্ষের লোকজন এখনও মুখোমুখি অবস্থানে রয়েছে। এদিকে এ ঘটনার পর বন্দরবাজারসহ বেশ কয়েকটি পয়েন্ট সিএনজিচালিত অটোরিকশার চালকরা রাস্তার মাঝখানে অটোরিকশা রেখে সড়কে যানচলাচল বন্ধ করে দেন। পরে সেনাবাহিনীর টহল দল গিয়ে অটোরিকশা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ বলেন, একজন অটোরিকশাচালক সিটি সুপার মার্কেটের সামনে গাড়ি পার্কিং করায় ব্যবসায়ীরা মারধর করেন। এতে ওই শ্রমিকের মাথা ফেটে যায়। এ সময় অন্য শ্রমিকরা প্রতিবাদ করতে গেলে মার্কেটের ব্যবসায়ীরা চালকদের উপর হামলা চালান। এসময় অন্তত ৩০-৩৫টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে ৩০-৪০ জন শ্রমিক আহত হয়েছেন। আহতরা সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি। এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অটোরিকশা চালক ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকজন আহত হয়েছেন। বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। বিষয়টি সমাধানে দু’পক্ষকে নিয়ে আলোচনা চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স