সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল
আন্তর্জাতিক সংস্থা অক্সফামের তথ্য

জলবায়ুর প্রভাবে ১৯ জেলায় দশ মাসে শতকোটি টাকার ক্ষতি

  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০৮:২২:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০৮:২৪:১২ পূর্বাহ্ন
জলবায়ুর প্রভাবে ১৯ জেলায় দশ মাসে শতকোটি টাকার ক্ষতি
সুনামগঞ্জ, কক্সবাজার, কুড়িগ্রাম সাতক্ষীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা।
সুনামকন্ঠ ডেস্ক::

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত ১৯টি জেলায় প্রায় ১ দশমিক ৩৫ বিলিয়ন টাকা (প্রায় ১১ মিলিয়ন ডলার) ক্ষতি হয়েছে। এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা অক্সফাম। বুধবার (৫ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ‘লস অ্যান্ড ড্যামেজ ড্যাশবোর্ড ফর ক্লাইমেট ইক্যুইটি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে অক্সফাম। সুইডিশ উন্নয়ন সংস্থা সিডা, অক্সফাম অস্ট্রেলিয়া ও নোভিব এই উদ্যোগে সহায়তা দিয়েছে। অক্সফামের তৈরি এই ‘লস অ্যান্ড ড্যামেজ ড্যাশবোর্ড’ একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে স্থানীয় মানুষ জলবায়ু-জনিত ক্ষতির তথ্য সরাসরি দিতে পারেন। ১০ মাসের পাইলট প্রকল্পে ১১ হাজার ৫০০টির বেশি ক্ষতির ঘটনা রেকর্ড হয়। গড়ে প্রতিজন ক্ষতিগ্রস্তের ক্ষতির পরিমাণ ১ লাখ ১৭ হাজার টাকা, যা একজন গড় শ্রমিকের প্রায় ১৫ মাসের আয়ের সমান। অক্সফামের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলে বলেন, “এই ড্যাশবোর্ড মানুষ ও নীতিনির্ধারকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। স্থানীয় অভিজ্ঞতাকে বৈজ্ঞানিক প্রমাণে রূপান্তর করেই আমরা সত্যিকারের জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারব।” সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, “এটি দেখায় কীভাবে স্থানীয় জ্ঞান ও বৈজ্ঞানিক তথ্য একসাথে কাজ করে বৈশ্বিক পরিবর্তন আনতে পারে।” প্রতিবেদনে দেখা যায়, কক্সবাজার, কুড়িগ্রাম, সাতক্ষীরা ও সুনামগঞ্জ সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা। লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, পুরুষরা বেশি আর্থিক ক্ষতির কথা জানালেও নারীরা বেশি স্বাস্থ্য ও জীবিকা-সংক্রান্ত ক্ষতির শিকার হয়েছেন। অক্সফামের মতে, বাংলাদেশ প্রতিবছর জলবায়ুজনিত দুর্যোগে জিডিপির ১-২ শতাংশ পর্যন্ত ক্ষতি সহ্য করছে, যা বছরে প্রায় ৩ বিলিয়ন ডলার। অন্যদিকে, বাস্তব ক্ষতির হিসাব আরও বেশি হতে পারে - কারণ অনেক ধীরগতির বিপর্যয় যেমন লবণাক্ততা বৃদ্ধি বা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়া, এই হিসাবের বাইরে থাকে। এই নতুন ড্যাশবোর্ডের মাধ্যমে স্থানীয় মানুষ নিজেরাই ক্ষতির তথ্য নথিবদ্ধ করতে পারবেন, যা ভবিষ্যতে সরকার ও আন্তর্জাতিক মহলে জবাবদিহি ও ন্যায্য ক্ষতিপূরণ দাবি করতে সহায়তা করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স