সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন
সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে অবস্থান কর্মসূচি

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৭:৪৭:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৭:৪৭:৪৬ পূর্বাহ্ন
অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে অবস্থান কর্মসূচি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. সোহরাব হোসেনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে ইন্সটিটিউট ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা আগামী দুই কর্মদিবসের মধ্যে অধ্যক্ষ মো. সোহরাব হোসেনকে প্রত্যাহারের আল্টিমেটাম দেন। শিক্ষার্থীরা বলেন, সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটে পদায়নের আগে যেসব প্রতিষ্ঠানে এই অধ্যক্ষ চাকরি করেছেন সেসব প্রতিষ্ঠানে একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। যার প্রমাণাদি আমাদের কাছে আছে। তাকে আমাদের প্রতিষ্ঠানে পদায়ন করায় আমরা অবাক ও ব্যথিত হয়েছি। তারা বলেন, একজন শিক্ষক হিসেবে দায়িত্বপালন করার যতগুলো নৈতিক যোগ্যতা তার থাকা দরকার তিনি তা হারিয়েছেন। এই অধ্যক্ষের বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি সংবাদও আমাদের নজরে এসেছে যেখানে অধ্যক্ষের নানা অপকর্মের তথ্য তুলে ধরা হয়েছিল। বিতর্কিত এই অধ্যক্ষকে আমাদের প্রতিষ্ঠানে পদায়ন আমরা কোনোভাবেই মানবো না। যদি কর্তৃপক্ষ তাকে আগামী দুই কর্মদিবসের মধ্যে এখান থেকে সরিয়ে না নেন, তাহলে আগামী সপ্তাহে আমরা রাজপথে নামতে বাধ্য হব। এর আগে গত ৩০ অক্টোবর সকালে অধ্যক্ষের প্রত্যাহারের দাবিতে ক্লাস বর্জন কর্মসূচি বাস্তবায়ন করে একাডেমিক ভবনে তালা দিয়েছিলেন শিক্ষার্থীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু

বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু