সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটের ডিসি সারওয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার ইলিয়াস আলীর গুমের বিষয়ে জবানবন্দিতে যা বললেন সেনাসদস্য ইমরুল পাহাড়ি ঢলে জাফলংয়ে ভেসে গেছে দোকানপাট, সাদাপাথর বন্ধ ঘোষণা সংগীত উৎসবে মুগ্ধতা ছড়ালেন শিল্পীরা বিশ্বম্ভরপুরে চুরির অভিযোগে যুবককে গণপিটুনি, বাড়িতে অগ্নিসংযোগ সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবি বাড়ছে নদ-নদীর পানি, পাহাড়ি ঢলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত শ্রীরামচন্দ্রের বিগ্রহের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ আমবাড়িতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন মাদক কারবারি সবাইকে আইনের আওতায় আনা হবে : ওসি রতন শেখ যাদুকাটা নদীতে ড্রেজার বন্ধের দাবিতে বিক্ষোভ আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জনসাধারণের ভূমিকা থাকতে হবে : এমপি কলিম উদ্দিন মিলন দোয়ারাবাজারে ‘স্কুল সেফটি মেলা’ অনুষ্ঠিত টাঙ্গুয়ার হাওর বাঁচানোর পরীক্ষাটা এখনই দিতে হবে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠিত প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি ইরানের

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৪ ০৯:৩৪:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৪ ০৯:৩৪:২৪ পূর্বাহ্ন
ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি ইরানের
সুনামকণ্ঠ ডেস্ক :: রাশিয়াকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে দেশটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই নিষেধাজ্ঞার জবাবে তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে বলেন, এই তিনটি ইউরোপীয় দেশের পদক্ষেপ পশ্চিমাদের শত্রুতামূলক নীতি ও ইরানের জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদের ধারাবাহিকতা। এর উপযুক্ত ও সমুচিত প্রতিক্রিয়া দেবে ইরান। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জানিয়েছে, তারা ইরানের সঙ্গে বিমান চলাচল চুক্তি বাতিলের উদ্যোগ নিচ্ছে এবং ইরান এয়ারের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য কাজ করবে। তারা আরও জানায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং রাশিয়ার কাছে ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র সরবরাহের বিষয়টি নজরদারিতে রাখা হবে। তবে ইরান আবারও অস্বীকার করে বলেছে, তারা রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য কোনও অস্ত্র সরবরাহ করেনি। কানানি বলেন, রাশিয়ান ফেডারেশনের কাছে ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে বলে যে অভিযোগ তোলা হয়েছে, তা স¤পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। এর আগে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, ইরান থেকে রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে এবং সেগুলো ইউক্রেনে কয়েক সপ্তাহের মধ্যেই ব্যবহৃত হতে পারে। তিনি আরও জানান, রাশিয়ার কয়েক ডজন সামরিক কর্মকর্তা ইরানে ফাতাহ-৩৬০ ক্ষেপণাস্ত্রের ব্যবহারের ওপর প্রশিক্ষণ নিয়েছে। এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১২০ কিলোমিটার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবি

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবি