সুনামগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর দুই প্রতিবন্ধী সন্তান পেল হুইলচেয়ার সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত, মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০, দোকানপাট ভাঙচুর- লুটপাট

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৯:০৯:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৯:৪০:১৪ পূর্বাহ্ন
ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০, দোকানপাট ভাঙচুর- লুটপাট
ছাতক প্রতিনিধি ::
ছাতকের ইসলামপুর ইউনিয়নের লুবিয়া ও বনগাঁও গ্রামবাসীর মধ্যের সংঘর্ষে কমপক্ষে ৩০ ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত বনগাঁও গ্রামের মানিক মিয়াকে ও লুবিয়া গ্রামের দিলোয়ার হোসেন, মুক্তার হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, উভয়পক্ষের অন্তত ৩০জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় ইছামতি বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায়-দফায় সংঘর্ষ, হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে দুই পক্ষের মধ্যে। বিজিবি, পুলিশ ও এলাকাবাসীর হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণ করা হয়েছে। সংঘর্ষের সময় ইছামতি বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মারামারি থামানোর লক্ষ্যে একটি পক্ষকে আটকে দিতে ইছামতি বাজারের ব্রিজে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটিয়ে এবং ডিজেল দিয়ে ব্রিজের উপর আগুন লাগিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, এলসি’র চুনাপাথর ব্যবসার পাওনা টাকার বিষয়ে আলোচনা চলাকালে এক পর্যায়ে লুবিয়া গ্রামের কামরুজ্জামান ও বনগাঁও গ্রামের ফজল করিমের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজনের মধ্যে হামলা-পাল্টা হামলা ঘটনা ঘটে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষের সূত্রপাতের ঘটনা নিয়ে ভিন্ন-ভিন্ন মত প্রকাশ করেন বনগাঁও গ্রামের ফজল করিম ও লুবিয়া গ্রামের কামরুজ্জামান। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান, সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়িক পাওনা টাকার লেনদেনকে কেন্দ্রে করে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। পুলিশ ৬জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট

বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট