সুনামগঞ্জ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ

জামালগঞ্জে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৭:৪৯:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৭:৪৯:৫৭ পূর্বাহ্ন
জামালগঞ্জে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জে কৃষি প্রণোদনার আওতায় রবি মৌসুমে খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোদন করা হয়েছে। বৃহ¯পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে ৯৬৫ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কায়সার আহমেদ, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. হানিফ মিয়া, জামালগঞ্জ সদর প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা জানান, ২০২৫-২০২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ৯৬৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে। প্রথম ধাপে বসতবাড়ি সবজি ২শত জন, লাউ বীজ ৫০ জন, বেগুন বীজ ১০০ জন, শশা বীজ ৮০ জন, মিষ্টি কুমড়া বীজ ১০০ জন, রবি শস্য গম ৩০ জন, মরিচ ৩০০ জন, সূর্যমুখি ২৫ জন ও চিনা বাদাম বীজ ৮০ জনকে দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর