সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক কারাগারে

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৭:৪৩:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৭:৪৩:২৫ পূর্বাহ্ন
ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক কারাগারে
ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ১টার দিকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিক্ষকের নামে ধর্মপাশা থানায় মামলা করেন ওই ছাত্রীর মা। ধর্মপাশা থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে কর্মরত রয়েছেন উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা মো. কাউছার মিয়া। পঞ্চম শ্রেণিতে পড়–য়া ওই ছাত্রীটি অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে ক্লাস শুরুর আগে ও বিদ্যালয় ছুটির পরে প্রায় ছয় মাস ধরে তৃতীয় শ্রেণির কক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাউছারের কাছে প্রাইভেট পড়ে আসছিল। গত ২৬ অক্টোবর রবিবার বিদ্যালয় ছুটি হওয়ার পর ছাত্রীটি ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়া শেষ হলে ভুলবশতঃ প্রাথমিক বৃত্তি পরীক্ষার গাইড বইটি সেখানে ফেলে রেখে সে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে আসার পর গাইড বইটির কথা মনে হলে ওইদিন বিকেল সোয়া চারটার দিকে সে বিদ্যালয়টির তৃতীয় শ্রেণির কক্ষে যায়। ওই ছাত্রীটিকে একা পেয়ে ওই শিক্ষক নানাভাবে কথার জালে ফাঁসিয়ে জোর করে তার দুইহাত ধরে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। তখন ওই ছাত্রীটি নিজেকে ছাড়িয়ে নিয়ে সে দৌড়ে বাড়িতে চলে এসে ঘটনাটি তার মাকে জানায়। পরে ওই ছাত্রীটির মা ঘটনাটি তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলে বুধবার রাতে এ ঘটনায় তিনি থানায় মামলা করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কাউছার মিয়া বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগটি সাজানো ও পূর্ব পরিকল্পিত। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। বুধবার রাত ১টার দিকে মামলার আসামি শিক্ষক মো. কাউছার মিয়াকে উপজেলা সদরের উকিলপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী