সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

বাংলাদেশ সুপ্রিম পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৯:২৮:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৯:২৮:৫৯ পূর্বাহ্ন
বাংলাদেশ সুপ্রিম পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সুপ্রিম পার্টির সহকারী কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আবুল ফজল মো. মাসউদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পীরজাদা কাজী মোহাম্মদ আশিকুর রহমান হাসেমী। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পার্টির যুগ্ম মহাসচিব মো. ইব্রাহিম মিয়া। কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন, কেন্দ্রীয় সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহ মো. মেন্দু মিয়া, সংগঠনের কেন্দ্রীয় সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. হারিছ মিয়া, পার্টির দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, ছাতক উপজেলা শাখার সভাপতি মো. মোস্তাব আলী, মো. মোবারক হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া, সদর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, দিরাই উপজেলা শাখার সভাপতি মো. আমজদ হোসেন, সাধারণ সম্পাদক মো. স্বপন মিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স