সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

তাহিরপুরে ৬ ফার্মেসিকে জরিমানা ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৮:২৬:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৮:২৬:৩৫ পূর্বাহ্ন
তাহিরপুরে ৬ ফার্মেসিকে জরিমানা ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি ফার্মেসিকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু। জানা যায়, ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও বিক্রির অপরাধে ঔষধ ও প্রসাধনী আইন, ২০২৩ অনুযায়ী ছয়টি ফার্মেসিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন সুনামগঞ্জ জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মিঠুন সাহা। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ও তাহিরপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু বলেন, আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। জনস্বার্থে ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর