সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই

সরকার-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে শান্তিগঞ্জে ফলোআপ কর্মশালা

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৮:১২:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৮:১২:০৮ পূর্বাহ্ন
সরকার-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে শান্তিগঞ্জে ফলোআপ কর্মশালা
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জে সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে “ফলোআপ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে এনজিও সংস্থা এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা)। নরওয়েজিয়ান এজেন্সি ফর এক্সচেঞ্জ কোঅপারেশন (এনওআরইসি)-এর অর্থায়নে বাস্তবায়িত ‘মিউচুয়াল লার্নিং ফর ইমপ্রুভিং হেলথ অ্যান্ড নিউট্রিশন সিনারিও’ প্রকল্পের দ্বিতীয় রাউন্ডের সমাপনী কর্মশালাটির সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু। ইরা’র মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. ফজলুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ। কর্মশালায় আরও বক্তব্য রাখেন ইরা’র নিউট্রিশন অফিসার লিমা আক্তার, মেডিকেল অফিসার ডা. সামিহা সুলতানা, নিউট্রিশন অফিসার সাবিহা আক্তার, মেডিকেল অফিসার ডা. তানিয়া আক্তার, সাতগাঁও জিবদাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ, গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ফোরাম সভাপতি রুহিতা বেগম, সাতগাঁও জিবদাড়া উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ফোরাম সভাপতি নাজিয়া আক্তার, সংবাদকর্মী আবু সাঈদ, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হান্নান মিয়া, সিএইচসিপি আজিজুর রহমান, স্বেচ্ছাসেবী সুহেনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং প্রকল্পটির ইতিবাচক প্রভাবের প্রশংসা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স