সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা

শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসনের অভিযান

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৮:০৪:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৮:০৪:৩১ পূর্বাহ্ন
শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসনের অভিযান
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় পৌর শহরের সদর হাসপাতাল সংলগ্ন এলাকা, জেল রোড ও ট্রাফিক পয়েন্ট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় সড়কে অবৈধভাবে চলমান ৩২টি ইঞ্জিনচালিত অটোরিকশা ও ৬টি ইজিবাইক জব্দ করে পৌরসভার জিম্মায় দেয়া হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ও স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মতিউর রহমান খান-এর দিকনির্দেশনায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম সাকিব খান এই অভিযানে নেতৃত্ব দেন। জেলা প্রশাসনের তথ্য মতে, হাসপাতালের পরিবেশ স্বাভাবিক রাখতে মূল ফটকের সামনে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে, হাসপাতালের ভেতরে বিশৃঙ্খলভাবে অবৈধভাবে পার্কিং করে রাখা অ্যাম্বুল্যান্সসমূহ অপসারণ করা হয়। এছাড়া, শহরের জেল রোড এবং গুরুত্বপূর্ণ মোড় ট্রাফিক পয়েন্ট এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে তোলা সকল অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এদিকে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধভাবে চলমান যানের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হয়। অভিযানে লাইসেন্সবিহীন ও অবৈধভাবে চলাচলকারী ৩২টি ইঞ্জিনচালিত অটোরিকশা ও ৬টি ইজিবাইক জব্দ করা হয়। জব্দকৃত এই যানগুলো পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ পৌরসভার জিম্মায় প্রদান করা হয়েছে। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম সাকিব খান বলেন, জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ

প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ