সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসনের অভিযান

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৮:০৪:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৮:০৪:৩১ পূর্বাহ্ন
শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসনের অভিযান
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় পৌর শহরের সদর হাসপাতাল সংলগ্ন এলাকা, জেল রোড ও ট্রাফিক পয়েন্ট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় সড়কে অবৈধভাবে চলমান ৩২টি ইঞ্জিনচালিত অটোরিকশা ও ৬টি ইজিবাইক জব্দ করে পৌরসভার জিম্মায় দেয়া হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ও স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মতিউর রহমান খান-এর দিকনির্দেশনায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম সাকিব খান এই অভিযানে নেতৃত্ব দেন। জেলা প্রশাসনের তথ্য মতে, হাসপাতালের পরিবেশ স্বাভাবিক রাখতে মূল ফটকের সামনে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে, হাসপাতালের ভেতরে বিশৃঙ্খলভাবে অবৈধভাবে পার্কিং করে রাখা অ্যাম্বুল্যান্সসমূহ অপসারণ করা হয়। এছাড়া, শহরের জেল রোড এবং গুরুত্বপূর্ণ মোড় ট্রাফিক পয়েন্ট এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে তোলা সকল অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এদিকে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধভাবে চলমান যানের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হয়। অভিযানে লাইসেন্সবিহীন ও অবৈধভাবে চলাচলকারী ৩২টি ইঞ্জিনচালিত অটোরিকশা ও ৬টি ইজিবাইক জব্দ করা হয়। জব্দকৃত এই যানগুলো পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ পৌরসভার জিম্মায় প্রদান করা হয়েছে। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম সাকিব খান বলেন, জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু