সুনামগঞ্জ , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পণাতীর্থে লাখ লাখ পুণ্যার্থীর ঢল শাল্লায় ‘সমন্বয়কের পিআইসি’ : ফসলহানির ঝুঁকির সঙ্গে মানুষের দুর্ভোগ সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি বাঁধের কাজ, শঙ্কায় কৃষক জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক শিলা বৃষ্টিতে বোরো ফসল আক্রান্ত, আগাম বন্যার শঙ্কায় কৃষক অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধে জলাবদ্ধতা, কৃষকের স্বপ্নভঙ্গের শঙ্কা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে পুড়ছে প্রবাসী শ্রমিকদের জীবন শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর হাওরে আশা-নিরাশার দোলাচল জামালগঞ্জে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

মহাসিং নদীর চন্ডিডহর এলাকায় সেতু নির্মাণে উদ্যোগ নিন

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৭:৪৮:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৭:৪৮:১৫ পূর্বাহ্ন
মহাসিং নদীর চন্ডিডহর এলাকায় সেতু নির্মাণে উদ্যোগ নিন
মহাসিং নদীর চন্ডিডহর এলাকায় একটি সেতুর অভাবে দিরাই, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার প্রায় পাঁচ লাখ মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে রয়েছেন। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকারের আমলে বারবার আশ্বাস দেওয়া হলেও ৫৪ বছরেও এই অঞ্চলের মানুষের ভাগ্য বদলায়নি। একটি মাত্র সেতুর অভাবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকা-ে পিছিয়ে পড়েছে জেলার দক্ষিণাঞ্চলের বিশাল একটি জনপদ। মহাসিং নদীর তিন মোহনা ঘিরে অন্তত ৫০টি গ্রামের মানুষ প্রতিদিন পারাপারের জন্য নির্ভর করেন নৌপথ ও খেয়ানৌকার উপর। বর্ষায় নদীর ¯্রােত বেড়ে গেলে সেই পথও হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। স্কুলগামী শিক্ষার্থীরা সময়মতো বিদ্যালয়ে পৌঁছতে পারে না, অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে হয় দুর্ভোগের মধ্য দিয়ে। এই বাস্তবতা আমাদের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ভয়াবহ বৈষম্যের দিকটিই তুলে ধরে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিগত সরকারের সময়ে মহাসিং নদীর তিন মোহনায় সেতু নির্মাণ ও জগদল থেকে চন্ডিডহর পর্যন্ত সড়ক উন্নয়নের জন্য ৬০০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করেছিল। কিন্তু ‘ব্যয়বহুল’ অজুহাতে সেই প্রস্তাব অনুমোদন পায়নি। অথচ দেশের অন্যান্য অঞ্চলে কোটি কোটি টাকার অপ্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়িত হয়েছে - যা দেখলে এই অঞ্চলের মানুষের ক্ষোভ ও হতাশা অমূলক নয়। সম্প্রতি স্থানীয়দের উদ্যোগে তিন উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ মানববন্ধন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। এটি তাদের ন্যায্য দাবি এবং সময়ের দাবি। আমরা মনে করি, একটি সেতু শুধু নদী পারাপারের সুবিধাই দেয় না, এটি একটি অঞ্চলের অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, শিক্ষার আলো ও চিকিৎসার সেবা সহজলভ্য করে তোলে। সরকারের কাছে আমাদের জোর আহ্বান- মহাসিং নদীর চন্ডিডহর সেতু প্রকল্পটি দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। একটি সেতুর অভাবে ৫ লাখ মানুষের উন্নয়নযাত্রা থমকে থাকা মেনে নেওয়া যায় না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স