সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত সংবাদের প্রতিবাদ এবং প্রতিবেদকের বক্তব্য

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৮:১৯:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৮:২১:৩৯ পূর্বাহ্ন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ এবং প্রতিবেদকের বক্তব্য
বিগত ২৪/১০/২০২৫ইং তারিখে দৈনিক সুনামকণ্ঠ পত্রিকায় ‘সড়কে গাছ, চলাচল ভোগান্তি’ শিরোনামে সংবাদ প্রচারিত হওয়ায় তার প্রতিবাদ জানিয়েছেন শহরতলী গ্রাম ইব্রাহীমপুরের বাসিন্দা এনাম উদ্দিন। তিনি প্রতিবাদে উল্লেখ করেছেন বর্তমান দাগের রেকর্ডীয় মালিক আমার দাদা। গত আর.এস মাঠ জরিপ করার সময় আমার অজান্তে সড়ক বা হালট উল্লেখ করে ফাইনাল পর্চা করা হয়। গেজেট প্রকাশের পর সংশোধনের জন্য মাননীয় ট্রাইব্যুনাল আদালতে ১২৯৩/২৪ মামলা দায়ের করি। বর্তমানে বিচারাধীন যা প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয় নাই। পূর্বের ম্যাপেও কোনো কালে ওইদিকে হালট বা রাস্তা ছিল না। সংবাদটিতে এস.এ রেকর্ডের মালিক এবং আর.এস খতিয়ানের আগে বর্ণনা উল্লেখ না করে সংবাদ প্রচার করা হয়েছে। যা সামাজিকভাবে আমার সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। মূল ঘটনা আড়াল করে এক পক্ষীয় রিপোর্ট প্রচার করা হয়েছে। সংবাদটি তথ্যগত ভুল সংশোধনের জন্য অনুরোধ করছি। প্রতিবেদকের বক্তব্য : উক্ত সংবাদে এলাকার জনগণ ও জনপ্রতিনিধিদের অভিযোগ- সড়কে লাগানো দুইটি গাছ নিজের দাবি করে মানুষ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছেন এনাম উদ্দিন। এই সড়ক দিয়ে সুরমা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের হাজারো মানুষ ও শত শত যানবাহন চলাচল করে। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় স্থানীয় ইউপি সদস্য ও গণমান্য ব্যক্তির স্বাক্ষরিত একটি অভিযোগপত্র সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করেন। এই অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি দেখার জন্য ইউএনও নির্দেশ দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে। এরই প্রেক্ষিতে কাননগো কাম সার্ভেয়ার মো. রুহুল আমিন সরেজমিনে গিয়ে ভূমি পরিমাপ করেন। পরিমাপ শেষে তিনি এই প্রতিবেদকসহ উপস্থিত স্থানীয় জনগণকে জানান, এনাম উদ্দিনের বাড়ির সীমানা পূর্ব-পশ্চিমে প্রায় ৫ ফুট সরকারি সড়কের ভেতরে প্রবেশ করেছে। যা জনসাধারণের ব্যবহৃত সরকারি রাস্তার অংশ। এনাম উদ্দিন তার বক্তব্যে বলেন, আমার জায়গার কাগজপত্র আছে। শুধু মাপ দিলেই হবে না। আমার জায়গায় আমার গাছ, এটা কেউ কাটতে পারবে না। এসময় তিনি যে ভূমি বিষয়ে আদালতে মামলা দায়ের করেছেন তা-ও বলেন নি। স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন বলেন, সড়কের উপর থাকা দুইটি গাছসহ নদীর তীরবর্তী গাছ-পালা ও বাঁশঝাড় সম্পূর্ণ সরকারি জায়গায় অবস্থিত। এগুলো দ্রুত অপসারণ করা জরুরি। উক্ত সংবাদটি তৈরি করা হয়েছে সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দায়ের করা এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে, কাননগো কাম সার্ভেয়ার মো. রুহুল আমিনের এবং স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে। এখানে প্রতিবেদকের মনগড়াভাবে কোনো বক্তব্য প্রচার করা হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি