সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

ধর্মপাশায় সড়ক পুনঃনির্মাণের দাবিতে অবরোধ

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৮:০৮:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৮:০৮:০৮ পূর্বাহ্ন
ধর্মপাশায় সড়ক পুনঃনির্মাণের দাবিতে অবরোধ
স্টাফ রিপোর্টার :: ধর্মপাশা থেকে গাছতলা পর্যন্ত সড়কটি দ্রুত পুনঃনির্মাণের দাবিতে দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে নাগরিক অধিকার আন্দোলন, ধর্মপাশা শাখা। সোমবার সকাল ১১টায় ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নাগরিক অধিকার আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ধর্মপাশায় এসে কাগজপত্রসহ আলোচনায় বসতে হবে। জনগণের দাবি উপেক্ষা করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। বক্তারা বলেন, আর কোন টালবাহানা নয়, জনগণের অধিকার আদায়ে আমরা আন্দোলন করছি এবং করবো। অতি শীঘ্রই এই রাস্তাটি পুনঃসংস্কার করতে হবে। অবরোধ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ধর্মপাশা নাগরিক অধিকার আন্দোলনের প্রধান সমন্বয়কারী মোল্লা মাহমুদ হাসান। অবরোধ কর্মসূচি সঞ্চালনা করেন নাজমুল ইসলাম তপু। বক্তব্য রাখেন আজহারুল ইসলাম দীপ্ত, মুফতি যোবায়ের আলম, মুফতি মুফিদ আহমদ, সামিউল ইসলাম সৌরভ, অনিক মজুমদার, মুফতি মুহসিন উদ্দিন, মাওলানা সদরুল আমিন প্রমুখ। স্থানীয় নাগরিকরা জানান, দীর্ঘদিন ধরে ধর্মপাশা-গাছতলা সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। এ সড়ক সংস্কারের দাবিতে এর আগেও কয়েকবার আন্দোলন হয়েছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। নেত্রকোণা উপ-সহকারী প্রকৌশলী শামীম হোসেন জানান, ১৩ কোটি টাকার একটি বরাদ্দ হয়েছে। এই মাসেই জিও জারি হলে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে কাজ শুরু করতে পারবো। কাজটি একদম স্থায়ীভাবে করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর