সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আজমল হোসেনের মতবিনিময়

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৯:১৫:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৯:১৫:৩১ পূর্বাহ্ন
বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আজমল হোসেনের মতবিনিময়
দিরাই প্রতিনিধি :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির যুগ্ম আহবায়ক আজমল হোসেন চৌধুরী জাবেদ দিরাইয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। রোববার দুপুরে আজমল কমিউনিটি সেন্টারের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজমল হোসেন চৌধুরী জাবেদ বলেন, আমি ছাত্রজীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিয়ে রাজনীতি শুরু করি। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আজ যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দলের জন্য কাজ করে যাচ্ছি। আমি যুক্ত রাজ্য থাকলেও আমার মন পড়ে থাকে প্রিয় জন্মভূমিতে, যার জন্য বছরের অধিকাংশ সময় দেশে থাকি। দেশের সাধারণ মানুষের জন্য কিছু করার চেষ্টা করে থাকি। বিগত বন্যা ও মহামারি করোনাকালে নিজ অবস্থান থেকে দিরাই-শাল্লাবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। যতদিন বেঁচে থাকবে জনগণের সেবা করে যাবো। তিনি দুঃখ করে বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও দিরাই-শাল্লা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সবদিক থেকে উন্নয়ন বঞ্চিত। আমি বঞ্চিত এলাকাবাসীর উন্নয়নে রাজনীতি করি। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়েছিলাম, সে নির্বাচনে কেন্দ্রীয় কমান্ড আমাদের নেতা জনাব নাছির উদ্দীন চৌধুরীকে মনোনয়ন দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী, দীর্ঘ দিন ধরে আমি দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছি, আমার কাজের মূল্যায়ন করে দল আমাকে মনোনয়ন দেবে এ আমার বিশ্বাস। তিনি গণমাধ্যম কর্মীসহ সবার সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪