সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

বিশ্বম্ভরপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমি দখল ও চাঁদাবাজির অভিযোগ

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৮:৫৫:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৮:৫৫:৩৮ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমি দখল ও চাঁদাবাজির অভিযোগ
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের দুলভারচর বাজারে ভূমি জবর দখল, চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে। অভিযোগে জানা গেছে, দুলভারচর মৌজার জে.এল. নং - ৫৯, খতিয়ান নং ২০৯ এর বিভিন্ন দাগের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে একটি প্রভাবশালী গোষ্ঠী। তারা দুলভারচর পয়েন্ট এলাকায় জোরপূর্বক একটি মার্কেট নির্মাণ করে। এমনকি নির্মাণকাজের সময় একই এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে আসিফ বিল্লার বাড়ির সামনের অংশ দখলেরও চেষ্টা করা হয়। স্থানীয় সূত্রে জানাযায়, ওই গোষ্ঠীর প্রধান হলেন মৃত ইজ্জত উল্লা চৌধুরীর ছেলে সামছুল হক চৌধুরী। তার ভাই-ভাতিজা নিয়ে রয়েছে কর্মীবাহিনী। তাদের মধ্যে অন্যতম নুরুল ইসলাম, মালে গণি, উজ্জ্বল মিয়া, মশিউর রহমান, নিকসন মিয়া, সবুজ মিয়া, আফজাল হোসেন, সেলিম মিয়া। তারা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। স্থানীয়দের অভিযোগ, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে দখল তৎপরতা চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগী আসিফ বিল্লাহ বলেন, সুনামগঞ্জ-সাচনা সড়কের পাশে আমার বাবার রেকর্ডীয় ভূমি, এমনকি আমার বাড়ির সামনের অংশও তারা দখলের চেষ্টা করছে। জায়গা ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সমাধানের জন্য দাবি করছে ১০ লক্ষ টাকা। আমি বিষয়টি বিশ্বম্ভরপুর থানা ও সেনাবাহিনীর কাছে অভিযোগ করেছি, তারা ঘটনাস্থল পরিদর্শনও করেছেন। দুলভারচর বাজারের ব্যবসায়ী শহিদ মিয়া বলেন, আমি তাদের কাছে ৩০ হাজার টাকার মতো দোকান বাকি পাই। টাকা চাইলে আমাকে অশ্লীল ভাষায় গালাগালি সহ বিভিন্ন হুমকি-ধমকি প্রদান করে। অভিযোগকারীদের মধ্যে আশরাফুল ইসলাম চৌধুরী, শাহজাহান, নাজির আলম, আজিজুর রহমান চৌধুরী, সাদিকুর রহমান চৌধুরী, মো. শফিক মিয়া বলেন, আওয়ামী লীগ সমর্থিত এই গোষ্ঠী বহু বছর ধরে দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় অধিপত্য কায়েম করেছে। কেউ প্রতিবাদ করলে ফাঁসানো হয় মিথ্যা মামলায়। পরে সমাধানের অশ্বাস দিয়ে দাবি করেন মোটা অংকের চাঁদা। এলাকায় তাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে পারে না। অভিযোগের বিষয়ে মালে গণী অভিযোগ অস্বীকার করে বলেন, আমার রেকর্ডীয় ভূমি আমার দখলে রয়েছে। আমি কারো জমি দখল করিনি। বর্তমানে মামলা আদালতে চলমান। আদালতের রায় পেলে তবেই জায়গা নেব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি