সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

কবি জীবনানন্দ দাশকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৯:২২:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৯:২২:৩০ পূর্বাহ্ন
কবি জীবনানন্দ দাশকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ
স্টাফ রিপোর্টার :: সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডায় স্মরণ করা হয়েছে কবি জীবনানন্দ দাশকে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. সাজাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় আলোচক ছিলেন দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়া, সহ-সভাপতি আহমেদ নূর আলবাব, সদস্য প্রভাষক শেখ মোশাররফ হোসেন বাবলু,কবি মো. মোছায়েল আহমদ ও সার্জেন্ট অব. জিয়াউর রহমান। আলোচকগণ বলেন, বাংলাদেশের অন্যতম আধুনিক কবি জীবনানন্দ দাশ। গত ২২ অক্টোবর ছিল তাঁর মৃত্যুবার্ষিকী। আজকের সাহিত্য আড্ডায় বাংলা সাহিত্যের শুদ্ধতম ওই কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাঁর কবিতায় বাংলাদেশের প্রাণ এবং প্রকৃতির সঙ্গে এক অনন্য দীর্ঘ ¯েœহের রূপ ফুটে ওঠে। তাঁর ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থে বাংলার মাঠ, নদী, ধানক্ষেত, তালগাছ, শালিক পাখি ও কাকের মতো ক্ষুদ্র জীবনের প্রতিটি দিক তাঁর হৃদয়ের প্রতিফলন। তাঁর ওই কবিতায় বলেছেন, ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।’ তাঁর কবিতায় দেশপ্রেমের এক নিরিবিলি, হৃদয়ঙ্গম মমতার ছবি প্রদর্শিত হয়; যা রাজনীতির নয়, প্রকৃতি ও মানুষের মমতা থেকে উদ্ভাসিত। অনুষ্ঠিত সপ্তাহিক সাহিত্য আড্ডায় স্বরচিত ছড়া ও কবিতা পাঠ করেন শাহ মো. কামরুজ্জামান, সুরঞ্জিত সেন রঞ্জু কাব্যতীর্থ, শাহ মো. আলমগীর শাহ, শেখ আব্দুল গাফফার, কবি আতিকুর রহমান, মিল্লাত আহমদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী