স্টাফ রিপোর্টার ::
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডায় স্মরণ করা হয়েছে কবি জীবনানন্দ দাশকে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. সাজাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় আলোচক ছিলেন দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়া, সহ-সভাপতি আহমেদ নূর আলবাব, সদস্য প্রভাষক শেখ মোশাররফ হোসেন বাবলু,কবি মো. মোছায়েল আহমদ ও সার্জেন্ট অব. জিয়াউর রহমান।
আলোচকগণ বলেন, বাংলাদেশের অন্যতম আধুনিক কবি জীবনানন্দ দাশ। গত ২২ অক্টোবর ছিল তাঁর মৃত্যুবার্ষিকী। আজকের সাহিত্য আড্ডায় বাংলা সাহিত্যের শুদ্ধতম ওই কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাঁর কবিতায় বাংলাদেশের প্রাণ এবং প্রকৃতির সঙ্গে এক অনন্য দীর্ঘ ¯েœহের রূপ ফুটে ওঠে। তাঁর ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থে বাংলার মাঠ, নদী, ধানক্ষেত, তালগাছ, শালিক পাখি ও কাকের মতো ক্ষুদ্র জীবনের প্রতিটি দিক তাঁর হৃদয়ের প্রতিফলন। তাঁর ওই কবিতায় বলেছেন, ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।’ তাঁর কবিতায় দেশপ্রেমের এক নিরিবিলি, হৃদয়ঙ্গম মমতার ছবি প্রদর্শিত হয়; যা রাজনীতির নয়, প্রকৃতি ও মানুষের মমতা থেকে উদ্ভাসিত।
অনুষ্ঠিত সপ্তাহিক সাহিত্য আড্ডায় স্বরচিত ছড়া ও কবিতা পাঠ করেন শাহ মো. কামরুজ্জামান, সুরঞ্জিত সেন রঞ্জু কাব্যতীর্থ, শাহ মো. আলমগীর শাহ, শেখ আব্দুল গাফফার, কবি আতিকুর রহমান, মিল্লাত আহমদ প্রমুখ।