সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৯:৩৬:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৯:৩৬:৪৭ পূর্বাহ্ন
জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শান্তিগঞ্জ প্রতিনিধি :: “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” - এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে র‌্যালিটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জয়কলস হাইওয়ে পুলিশ পাড়ির অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার তারিক জামিল অপু, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. আলমগীর, শান্তিগঞ্জ থানার এসআই নোবেল সরকার, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. সেলিম রেজা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নেহার রাণী চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, পাগলা সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরাফত উল্লা। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, নিজেদের জীবন ও যাত্রীদের জীবনের নিরাপত্তায় সতর্কতা অবলম্বনে ইজিবাইকগুলোকে আঞ্চলিক মহাসড়কে চলাচল না করার এবং ইজিবাইকগুলোর ডানদিক ৭ দিনের মধ্যে বন্ধ করে দেওয়ার কথা বলেন। তিনি বলেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে আমাদের এখনই কঠোর হতে হবে। জীবন বাঁচাতে আইন মানা ছাড়া বিকল্প নেই। চালকদের প্রশিক্ষণ গ্রহণ, চালকদের ট্রাফিক আইন মেনে চলা, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র নিশ্চিত করা, বেপরোয়া গতি নিয়ন্ত্রণ ও ন্যায্য ভাড়া নেওয়ার আহ্বান জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবিতা রাণী রায়, জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ নজরুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির এরিয়া পরিচালক ফরিদপুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহির উদ্দিন, হাইওয়ে পুলিশ এমএ হাসেম, ফায়ার সার্ভিস স্টেশনের বিপ্রো ঢালী, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, ক্বারী হোসাইন, ড্রাইভার প্রতিনিধি কমল, ফাতেনুর, শিপলু, ইমরানুল ও শিব্বিরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও অটোরিকসা-সিএনজির চালকবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর