সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়

গৌরারং ইউনিয়নে কিশোর নিখোঁজ

  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ০৮:২৯:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ০৮:২৯:১০ পূর্বাহ্ন
গৌরারং ইউনিয়নে কিশোর নিখোঁজ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সোনাপুর বালুচর হাটির বাসিন্দা কিশোর মারজান (১৫) নিখোঁজ রয়েছে। সে ওই গ্রামের মো. আব্দুর রশিদের পুত্র। মারজানের বাবা-মা জানান, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার সময় বাড়ি থেকে বের হয়ে আর সে ঘরে ফিরেনি। তারপর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে তার সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে মারজানের বাবা আব্দুর রশিদ সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি এন্ট্রি করেছেন। জিডি নং - ৩৬, তারিখ : ০১/১০/২৫ইং। জিডিতে তিনি উল্লেখ করেন, ওইদিন সন্ধ্যা ৭ টার সময় বালুচর হাটি এলাকার রাস্তার মোড় থেকে নিখোঁজ হয় মারজান। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও কোন সন্ধান পাওয়া যায়নি। সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই মিজানুর রহমান বলেন, পুলিশ নিখোঁজ মারজানের সন্ধানে সর্বোচ্চ চেষ্টা করছে। সন্দেহভাজন লোকদের একাধিকবার থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু কোন ক্লু পাওয়া যাচ্ছে না। কিশোর মারজানের সন্ধান দিতে তার পিতার মোবাইল নম্বর ০১৭৪৯-৬৬৯৬১৩ ও ০১৭১৭-৩১৩৭৫৫ -এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স