সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

রাকেশ রঞ্জন চৌধুরী স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৮:৫৮:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৮:৫৮:৪৮ পূর্বাহ্ন
রাকেশ রঞ্জন চৌধুরী স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান, শিক্ষাবিদ ও সমাজকর্মী রাকেশ রঞ্জন চৌধুরীর স্মৃতি স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে সুনামগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র। অনুষ্ঠানে সহযোগিতা করেন প্রয়াত রাকেশ রঞ্জন চৌধুরীর ছেলে রূপক চৌধুরী। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাড. মলয় চক্রবর্তী রাজু। আলোচনায় বক্তব্য দেন লেখক ও কবি সুখেন্দু সেন, সমাজকর্মী মানব চৌধুরী, কবি রুনা লেইস, অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা প্রদীপ দাস, বীর মুক্তিযোদ্ধা শাহীন চৌধুরী ও সংস্কৃতিকর্মী সীতাংশু চৌধুরী চিনু। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমেদ। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ক গ্রুপ: প্লে থেকে প্রথম শ্রেণি পর্যন্ত- বিষয়: উন্মুক্ত, খ গ্রুপ: ২য় থেকে ৫ম শ্রেণি - বিষয়: গ্রামবাংলা, গ গ্রুপ: ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি-বিষয়: আমার বিদ্যালয় / বৃষ্টি ও প্রকৃতি। অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন স্বপন চৌধুরী, অঞ্জন চৌধুরী ও রুনা লেইস। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। আলোচনায় বক্তারা বলেন, প্রয়াত রাকেশ রঞ্জন চৌধুরীর স্মৃতি ধরে রাখতে ২০১৮ সাল থেকে প্রতি বছর এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে সুনামগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র। ভবিষ্যতে আরও বিভিন্ন ইভেন্ট যুক্ত করে এই আয়োজনকে সমৃদ্ধ করা হবে। বক্তারা সংগঠনের সদস্যদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু