সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

তাহিরপুরে বিএনপি’র জনসমাবেশ আজ

  • আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৭:৪৩:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৭:৪৩:০০ পূর্বাহ্ন
তাহিরপুরে বিএনপি’র জনসমাবেশ আজ
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তাহিরপুরে বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে। আজ শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় তাহিরপুর উপজেলা স্টেডিয়ামে এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে ঘিরে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। তারা জানান, সমাবেশে অন্তত ২০ হাজার মানুষ অংশগ্রহণ করবে। হাজার-হাজার নেতাকর্মীর অংশগ্রহণে তাহিরপুর উপজেলা স্টেডিয়াম জনসমুদ্রে পরিণত হবে বলেও জানান আয়োজকরা। এদিকে, তাহিরপুর উপজেলা বিএনপির এই আয়োজনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশকে সফল করতে দিনরাত কাজ করছেন তারা। জন-সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কৃষিজীবী সংগঠন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হক। দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় এই নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। হাওর অধ্যুষিত এই জনপদের মানুষের কাছে ৩১ দফা কর্মসূচির বিশেষ গুরুত্ব সমাবেশে তুলে ধরবেন তিনি। তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া বলেন, জনগণের মৌলিক অধিকার, অর্থনৈতিক মুক্তি ও সাংবিধানিক সংস্কারের জন্য তারেক রহমানের ঘোষিত ৩১ দফা একটি জাতীয় মুক্তির সনদ। এই কর্মসূচির বার্তা জনগণের কাছে পৌঁছাতে আমরা বদ্ধপরিকর। আমরা আশা করছি, অন্তত ২০ হাজার মানুষ এই জনসমাবেশে অংশগ্রহণ করবে এবং তাহিরপুর উপজেলা স্টেডিয়াম জনসমুদ্রে পরিণত হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স