সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহিলা দলের সমাবেশ

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৮:২৩:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৮:২৩:২১ পূর্বাহ্ন
৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহিলা দলের সমাবেশ
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তোলার লক্ষ্যে সুনামগঞ্জে গণসংযোগ ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও পৌর শাখা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক ও সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ার এবং সঞ্চালনা করেন সাধারণ স¤পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহানা আলম চৌধুরী, সাংগঠনিক স¤পাদক খাদিজা কলি, মানবাধিকার বিষয়ক স¤পাদক সুলতানা আহমদ মনি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, আ. ত. ম. মিসবাহ, অ্যাডভোকেট শেরেনূর আলী, নজরুল ইসলাম, সোহেল আহমদ, আবুল কালাম আজাদ, রেজাউল হক, অ্যাড. মাসুক আলম চৌধুরী। সমাবেশে বক্তারা বলেন, বিএনপির প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। আসন্ন নির্বাচনে সুনামগঞ্জের সব আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। তারা বলেন, মহিলাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংসদে আসন সৃষ্টি করেছিলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নারীর ক্ষমতায়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছে। বক্তারা বলেন, আজ তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন সম্ভাবনার পথে অগ্রসর হচ্ছে। জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীরা মাঠে কাজ করছে। বক্তারা বলেন, সুনামগঞ্জের প্রতিটি ইউনিয়ন, গ্রাম ও পাড়া-মহল্লায় ধানের শীষের প্রচারণা চালানো হচ্ছে এবং জেলার পাঁচটি আসনেই বিএনপির পক্ষে গণসংযোগ অব্যাহত থাকবে। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে মহিলা দলের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা