সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
ইজারাদারের সংবাদ সম্মেলন

যাদুকাটার বালু লুটের সময় ‘টুঁ শব্দ’ না করলেও কাজ শেষে প্রতিবাদ

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৮:০১:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৮:০১:৩৫ পূর্বাহ্ন
যাদুকাটার বালু লুটের সময় ‘টুঁ শব্দ’ না করলেও কাজ শেষে প্রতিবাদ
স্টাফ রিপোর্টার :: উৎসব করে তাহিরপুরের সীমান্ত নদী যাদুকাটার তীর কেটে বালু লুটের পর সংবাদ সম্মেলন করে প্রতিকার চাইলেন মহালের ইজারাদাররা। বালু লুটের সময় তারা ‘টু’ শব্দ না করলেও এবার প্রশাসনিক ও পরিবেশবাদীদের চাপে সংবাদ সম্মেলন করে বালু লুটের প্রতিবাদ জানিয়েছেন। অথচ তীর কাটা লুটের বালু থেকে ফুট প্রতি ২৫ টাকা রয়্যালিটি আদায় করেছেন ইজারাদাররা। অভিযোগ উঠেছে গত এক সপ্তাহে অন্তত ৫০ কোটি টাকার বালু লুট করেছে একাধিক চক্র। যা থেকে মোটা অংকের রয়্যালিটিও নিয়েছেন ইজারাদাররা। বৃহস্পতিবার দুপুরে যাদুকাটা নদীর ইজারাদার নাসির মিয়া সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনের একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিক প্রশ্ন তুলেন বালু লুটের পর কেন সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে সদুত্তর দিতে পারেননি ইজারাদার। স্থানীয়দের অভিযোগ, যাদুকাটা নদীর ইজারা এলাকার বাইরে স্থানীয় সিন্ডিকেট নদীর তীর কেটে বালু উত্তোলন করছে। ইজারাদারের লোকজনও ইজারা এলাকার বাইরে থেকে বালু উত্তোলন করছে। তবে সম্প্রতি নদীর তীর কাটা হচ্ছে ‘উৎসব’ করে। লুট করা হচ্ছে বালু। এতে ঝুঁকিতে পড়েছে যাদুকাটা নদী তীরের অন্তত ২১টি গ্রাম। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফাজিলপুরে যাদুকাটা নদীর ইজারাদারের লোকজন টংঘর করে টোল-ট্যাক্স আদায় করে। বৈধভাবে বালু উত্তোলন ও অবৈধভাবে উত্তোলিত বালু একমাত্র পথ ফাজিলপুর দিয়েই দেশের বিভিন্ন স্থানে নৌকাযোগে সরবরাহ করা হয়। তখন অবৈধভাবে তীর কেটে উত্তোলিত বালু থেকেও রয়্যালিটি আদায় করেন ইজারাদারের লোকজন। এ কারণে তারা তীর কেটে বালু লুটের ঘটনাটি চেপে যান বলে স্থানীয়দের অভিযোগ। শ্রমিক আন্দোলনের নেতা সাইফুল আলম সদরুল বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর বালু-পাথর লুট শুরু হয়। যাদুকাটা নদী পরিবেশ আন্দোলন বেলা’র মামলায় ইজারা বন্ধ থাকলেও গত মাস থেকে ইজারাদার আহরণে এসেছেন। এখন তীর কেটে বালু উত্তোলন করছে নানা চক্র। ইজারাদাররা আবার লুটের বালুর রয়্যালিটিও আদায় করছেন। তারা আন্তরিক হলে লুটের সব বালু জব্দ করার সহজ সুযোগ আছে। কারণ তাদের টোল-ট্যাক্সের পথ দিয়েই লুটের বালু বের হচ্ছে। যাদুকাটা-১ নদীর ইজারাদার নাসির মিয়া বলেন, আমরা নদীর তীর কাটার বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার। প্রশাসনকে দিয়েও অভিযান চালিয়েছি। কিন্তু নদী তীরবর্তী জায়গার মালিকরা বালু উত্তোলন করছেন। আমাদের বাধা তারা মানছেন না। আমার নদীর তীর কেটে বালু উত্তোলন বন্ধ এবং সেখানে পুলিশের অস্থায়ী ক্যাম্প স্থাপনের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছি। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, যাদুকাটা নদীর তীর কেটে বালু লুটের বিরুদ্ধে অভিযান চলছে। এ ঘটনায় জড়িত একাধিকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাও দায়ের করা হয়েছে। প্রশাসন নদী রক্ষায় তৎপর রয়েছে। উল্লেখ্য চলতি অর্থ বছরে প্রায় ১০৭ কোটি টাকায় ইজারা দেওয়া হয়েছে যাদুকাটা-১ ও ২ বালু মহাল। বেলা’র মামলার কারণে ইজারাদার প্রথম থেকে আহরণ করতে না পারলেও মামলাটি উচ্চ আদালতে সরকারের পক্ষে যাওয়ায় আবার তারা আহরণ শুরু করেছে। তবে নদীটি ইজারার বিপক্ষে বেলা ও পরিবেশবাদী আন্দোলন নানা কর্মসূচি পালন করে আসছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ