সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

যাদুকাটার বালু লুট বন্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ১২:৩৬:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ১২:৩৬:০৪ পূর্বাহ্ন
যাদুকাটার বালু লুট বন্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে
তাহিরপুরের যাদুকাটা নদীতে বালু উত্তোলন এখন আর শুধুমাত্র একটি অর্থনৈতিক কর্মকা- নয় - এটি রূপ নিয়েছে একটি অসংগঠিত, সহিংস, এবং পরিবেশবিধ্বংসী ‘মব ব্যবসা’-তে। বিজিবি’র সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির যে আশঙ্কা প্রকাশ করেছেন-“এভাবে চলতে থাকলে ভাঙন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে” তা শুধু একটি সতর্কবার্তা নয়, এটি এক ভয়াবহ বাস্তবতার ইঙ্গিত। সাম্প্রতিক সময়ে যাদুকাটা নদীর ইজারাবহির্ভূত এলাকা থেকে হাজারো নৌকা ও শ্রমিক একত্র হয়ে যেভাবে বালু লুট করছে, তা আইন, প্রশাসন ও পরিবেশ - তিনকেই বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল। রাতের অন্ধকারে সংঘটিত এই ‘মব’ শুধু নদীর তলদেশ নয়, ভেঙে দিচ্ছে প্রশাসনিক শৃঙ্খলা ও আইনের ভিত্তিও। বিজিবির ভাষায়, ‘১৫-২০ হাজার শ্রমিক একসঙ্গে বালু উত্তোলনে নামে’, যা কোনোভাবেই বিচ্ছিন্ন অপরাধ নয় - এটি একটি সাংগঠনিক ও প্রভাবশালী চক্রের নিয়ন্ত্রিত অর্থনৈতিক অপরাধ। যাদুকাটা নদী শুধু তাহিরপুরের নয়, এটি সুনামগঞ্জের প্রাণ। এই নদীর ভাঙনে হুমকির মুখে পড়ছে লাউড়েরগড়ের পর্যটন অঞ্চল, সীমান্ত বিওপি এবং অন্তত ২০টি গ্রাম। প্রতিনিয়ত নদীর পাড় কেটে বালু উত্তোলনের ফলে ভাঙন বাড়ছে, যা অচিরেই ভয়াবহ রূপ নিতে পারে। আর যদি বিজিবিকে অবৈধ বালু উত্তোলন রোধে সার্বক্ষণিক ব্যস্তথাকতে হয়, তবে সীমান্তে অস্ত্র ও মাদক চোরাচালান বেড়ে যাওয়ার ঝুঁকি বাস্তবেই তৈরি হবে। এখানে প্রশ্ন জাগে- এত বড় অপতৎপরতা কি কেবল কয়েকজন শ্রমিকের হাতে ঘটছে? নিশ্চয়ই না। নদীর বুক চিরে, ইজারাবহির্ভূত এলাকা থেকে কোটি টাকার বালু তুলতে গেলে স্থানীয় প্রভাবশালী, ইজারাদারদের একটি অংশ, এমনকি কিছু দফতরের নীরবতা বা প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়। বিজিবির পক্ষ থেকে প্রস্তাবিত ব্যবস্থা যেমন স্থায়ী পোস্ট স্থাপন, টাস্কফোর্স অভিযান, ইজারার সীমা স্পষ্টকরণ ও নৌ-পুলিশের টহল - অত্যন্ত যৌক্তিক ও প্রয়োজনীয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব কত দ্রুত এই উদ্যোগগুলো বাস্তবায়ন করবে? বালু হচ্ছে নির্মাণশিল্পের কাঁচামাল, কিন্তু এই প্রাকৃতিক সম্পদ অনিয়ন্ত্রিতভাবে আহরণ করা মানে নিজের ঘরের মাটি খুঁড়ে ভবিষ্যৎ ডুবিয়ে দেওয়া। যাদুকাটার পাড়ে এখনই কঠোর পদক্ষেপ না নিলে, খুব শিগগিরই সেই নদী শুধু ভাঙবে না, পুরো অঞ্চলকেই গিলে ফেলবে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই- অবিলম্বে যৌথ বাহিনীর সমন্বয়ে টাস্কফোর্স অভিযান শুরু করা হোক। পাশাপাশি ইজারা বহির্ভূত এলাকায় বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। এছাড়া নদীভাঙন রোধে জরুরি জিওব্যাগ ও পাইলিং প্রকল্প হাতে নেওয়া হোক। একই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ- প্রভাবশালী চক্রের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ভেঙে দিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা