সুনামগঞ্জ , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ইয়াবা কারবারিদের নয়া কৌশল সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস, একজনের মৃত্যুদন্ড সুজনের সংবাদ সম্মেলন হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি শহরে চুরি-ছিনতাই বৃদ্ধি ও মাদকের বিস্তার নিয়ে সনাকের উদ্বেগ, যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান ছাতকে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন মিজান চৌধুরী সেলাই মেশিন, বাইসাইকেল, ঘর ও শিক্ষা সহায়তা পেলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সংসদে ক্ষোভ ফিফার পোস্টে শাহ আব্দুল করিমের গানে মেসি বন্দনা বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার হক মার্কেট কি আক্রোশের শিকার? ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক, রহস্য উদঘাটনের দাবি ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত কর্মীদের যা ঘটেছিল ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন পেটের তাগিদে মাছ ধরছে জেলেরা রাজপথে বিএনপি’র শোডাউন, আওয়ামী লীগের তৎপরতা নেই শহরের প্রাণকেন্দ্রে হক ফার্মেসি ও পপুলার ইলেক্ট্রনিক্সে চুরি আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা খোলা হয়েছে কন্ট্রোলরুম, আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত বড় বন্যার শঙ্কা নেই শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালঙ্কার ও ডলার-পাউন্ড

নির্বাচনটা করতে দেন, নির্বাচিত সংসদ আসুক : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৮:৪২:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৮:৪২:১৯ পূর্বাহ্ন
নির্বাচনটা করতে দেন, নির্বাচিত সংসদ আসুক : মির্জা ফখরুল
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল দলের প্রতি বিভাজন সৃষ্টি না করার এবং গণভোট বা পিআর ব্যবস্থার দাবিতে আন্দোলন বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে বলেন, নির্বাচনটা হতে দেন, দেশের মানুষ বাঁচুক। দেশের মানুষকে বাঁচাতে তাড়াতাড়ি ভোট হতে দিন। নির্বাচনটা করতে দেন, নির্বাচিত সংসদ আসুক। বুধবার (১৫ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগের অংশ হিসেবে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল তার বক্তব্যে বলেন, গত ১৫ বছর তাকে ঠাকুরগাঁওয়ের বাইরে থাকতে হয়েছে, জেলখানায় থাকতে হয়েছে। তিনি দাবি করেন, ১১ বার তিনি জেলে গেছেন এবং সাড়ে তিন বছর কারাগারে কাটিয়েছেন। তার মতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ভয়ের চোখে দেখতেন বলেই তাকে কারাগারে যেতে হতো। গণতান্ত্রিক ব্যবস্থার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জনগণ যে প্রার্থীকে ভোট দেবেন, তিনি সংসদে গিয়ে আপনাদের জন্য কথা বলবেন। এবারের নির্বাচন একটু ভিন্ন, যেখানে পার্লামেন্টে দুইটা কক্ষ থাকবে, উচ্চ ও নিম্নকক্ষ। তিনি ব্যাখ্যা করেন যে নিম্নকক্ষে দলীয় মনোনয়ন ও সরাসরি ভোটে প্রার্থীরা নির্বাচিত হবেন। আর উচ্চকক্ষে আলেম সমাজ, বিজ্ঞ ব্যক্তি, হিন্দু-বৌদ্ধসহ সকল সম্প্রদায়ের প্রতিনিধিরা থাকবেন। তার মতে, সবাই মিলে থাকাটাই বাংলাদেশ। শত ফুল ফুটতে দাও। সকল ফুল ফুটলে সৌরভটা ছড়ায় যাবে। তিনি হিংসার রাজনীতির বিরোধিতা করে বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান বিভেদ চাই না, সবাই মিলে থাকতে চাই। শান্তিপূর্ণ রাষ্ট্রই বিএনপির চাওয়া। ভাগাভাগি আর না করেন, ক্ষতি অনেক হয়েছে। সৌহার্দ্য ভ্রাতৃত্বের মধ্যে থাকতে চাই সবাই। জুলাই সনদ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শুক্রবার (১৭ অক্টোবর) এ সনদে স্বাক্ষর করা হবে। তিনি এটাকে ‘ঘরের নতুন টিন লাগানোর’ সাথে তুলনা করেন। তার ভাষ্যে, দেশের রাজনীতি সংস্কার করতে হবে, সেজন্যই সংস্কার করছি আমরা। তিনি আরও জানান, যে প্রস্তাবগুলোতে ঐকমত্য হয়েছে সেগুলোতে স্বাক্ষর হবে, আর যেগুলো হয়নি সেগুলো জনগণের সমর্থন নিতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় গেলে তার দল ১ কোটিরও বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করবে, ফ্যামিলি কার্ড দেবে এবং স্বাস্থ্য ও শিক্ষাখাতে বিশেষ গুরুত্ব দেবে। যারা পিআর বা গণভোটের দাবিতে আন্দোলন করছেন, তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, তারা ভন্ডুল করতে চায় নির্বাচনকে। সবাই ভোট দিতে চায়। দয়া করে নির্বাচনটা করতে দেন, নির্বাচিত সংসদ আসুক, পরে এগুলো নিয়ে আলোচনা হবে। তিনি জোর দিয়ে বলেন, হিংসার রাজনীতি করতে চাই না। একটা মানুষও যেনো গুলি খেয়ে না মরে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে ইয়াবা কারবারিদের নয়া কৌশল

সুনামগঞ্জে ইয়াবা কারবারিদের নয়া কৌশল