সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”
দাবি আদায় না হলে ‘লংমার্চ টু যমুনা’

আজ দুপুর ১২টা পর্যন্ত সময় দিলেন এমপিওভুক্ত শিক্ষকরা

  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৮:৩৮:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৮:৩৮:০৮ পূর্বাহ্ন
আজ দুপুর ১২টা পর্যন্ত সময় দিলেন এমপিওভুক্ত শিক্ষকরা
সুনামকণ্ঠ ডেস্ক :: দাবি আদায় না হলে ও প্রজ্ঞাপন জারি না করলে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটে শাহবাগ অবরোধ ছেড়ে দেওয়ার আগে এ ঘোষণা দেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব শিক্ষক দেলাওয়ার হোসেন আজিজী। জোটের সদস্যসচিব বলেন, আমরা নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলন করব। আমরা এখন শহীদ মিনারের দিকে অবস্থান নেব। কালকের মধ্যে যদি আমাদের তিন দফা দাবি না মানা হয়, তাহলে লংমার্চ টু যমুনা কর্মসূচি দিতে বাধ্য হব। দরকার হলে আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জাতীয়করণের এক দফা দাবি দেব। কিন্তু আমাদের দাবি মানতেই হবে। মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বুধবার চলমান আন্দোলনের অংশ হিসেবে তাঁরা সাড়ে তিন ঘণ্টা শাহবাগ সড়ক অবরোধ করে রাখেন। গত রোববার মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বাড়ানো, চিকিৎসা ভাতা ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। সেদিন আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। একই সঙ্গে তাদের লাঠিপেটা করা হয়। এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি