সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য

ঋণ পরিশোধের পরও বৃদ্ধার বসতঘরে সুদখোরের তালা

  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৮:২১:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৮:২১:৫১ পূর্বাহ্ন
ঋণ পরিশোধের পরও বৃদ্ধার বসতঘরে সুদখোরের তালা
স্টাফ রিপোর্টার :: ধারে টাকা এনে চক্রবৃদ্ধি হারে সুদ পরিশোধের পরও বৃদ্ধ নারীর বসতঘরে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। সুদের টাকা আনতে জমাকৃত দলিল ও স্বাক্ষরিত স্ট্যা¤পও ফেরত দেয়নি ‘সুদখোর’। এমন ঘটনা ঘটেছে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জলালপুর গ্রামে দরিদ্র বৃদ্ধা নুরুল গণির স্ত্রী কেচরি বেগমের সাথে। অভিযোগ থেকে জানা যায়, গ্রামের বাসিন্দা সরাফত আলী ওরফে ধনাই মিয়ার ছেলে আশিদ আলী (৩৫) ও তার স্ত্রীর কাছ থেকে একই গ্রামের দরিদ্র বৃদ্ধা কেচরি বেগম জরুরি প্রয়োজনে নগদ ১ লাখ টাকা ধার আনেন। এই টাকা আনতে গিয়ে জমির দলিল জমা দেন এবং স্ট্যা¤েপ স্বাক্ষর করেন। পরবর্তীতে এই টাকা চক্রবৃদ্ধি হারে সুদে পরিণত হয়ে ১ লাখ ৫০ হাজার টাকা হয়। এমন হিসাবে কেচরি বেগম হতাশ হয়ে পড়েন। কিছুদিন সময় নিয়ে কোনোমতে টাকা যোগাড় করেন, পরে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের সামনে আশিদ আলীর হাতে ১ লাখ ৫০ হাজার টাকা বুঝিয়ে দিয়ে ঋণমুক্ত হন কেচরি বেগম। এসময় দলিল ও স্ট্যা¤প ফেরত চাইলে আশিদ আলী (৩৫) ও তার স্ত্রী ‘পরে দেবেন’ বলে জানান। কিন্তু কিছুদিন পর তাৎক্ষণিকভাবে কেচরি বেগমের বাড়ি এসে টাকা চেয়ে বসে এবং অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকেন তারা। এক পর্যায়ে বসতঘরে তালা দেয় ‘সুদখোরের’ লোকজন। গত মঙ্গলবার দুপুরে স্থানীয়রা জানান, সুদখোর আশিদ আলীর স্ত্রী ওই বৃদ্ধ নারীকে হুমকি-ধমকি দিয়ে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে এবং বসতঘর তালাবদ্ধ করে দেন। তখন ওই বৃদ্ধ মহিলা অন্যের ঘরে আশ্রয় নেন। পরে কেচরি বেগম নামের ওই বৃদ্ধ মহিলা সদর মডেল থানায় অভিযোগ দাখিল করেন। অভিযোগ পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউপি সদস্য হোসেন আলী বলেন, আমাদের সামনে আশিদ আলী ও তার স্ত্রীকে সুদে-আসলে ১ লাখ ৫০ হাজার টাকা সমজে দেয়া হয়। কেচরি বেগমের কাছে সুদের টাকার কোনো দেনা-পাওনা নেই। বরং দলিল ও স্ট্যা¤প ফেরত দেয়ার কথা ছিল। তারা এখনো দেয়নি। মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল হক বলেন, আমরা সামনে থেকে টাকা দিয়েছি। আমরা সুদখোর আশিদ আলী ও তার স্ত্রীকে সুদে-আসলে ১ লাখ ৫০ হাজার টাকা সমজে দিয়েছি। দলিল ও স্ট্যা¤প ফেরত চাইলে তারা পরে দেবে বলে জানিয়ে চলে যায়। এসব সুদখোরের কঠিন শাস্তি হওয়া দরকার। সুনামগঞ্জ সদর মডেল থানার এস.আই আনিস বলেন, সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জলালপুর গ্রামে ঘটনাস্থলে গিয়ে সবকিছু বুঝেছি। আইনি প্রক্রিয়া চলমান আছে। আশাকরি ঘটনার সমাধান হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি