সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন

জামালগঞ্জে হাঁস পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৭:৫৮:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৮:১২:০০ পূর্বাহ্ন
জামালগঞ্জে হাঁস পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে প্রান্তিক খামারিদের জীবনমান উন্নয়নে দিনব্যাপী হাঁস পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক জামালগঞ্জ শাখার আয়োজনে উপজেলা ব্র্যাক কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে কর্মসূচির সুফলভোগী ২৫ জন নারী সদস্য অংশগ্রহণ করেন। ব্র্যাক এরিয়া ম্যানেজার মো. মামুনুর রহমানের (এমএফ দাবি) সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্র্যাকের সিলেট ডিভিশনাল ম্যানেজার রিপন চন্দ্র মন্ডল। বিশেষ অতিথি ছিলেন জামালগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামছুল হক, সুনামগঞ্জ রিজিওনাল ম্যানেজার শাহরিয়ার কবির আলিফ, সুনামগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মো. শাহ আলম, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, ব্র্যাক জামালগঞ্জ শাখা ব্যবস্থাপক বাবুল চন্দ্র দাস। বক্তারা বলেন, ব্র্যাক সারাদেশে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে সুনামগঞ্জের হাওরাঞ্চলে বিস্তীর্ণ উন্মুক্ত এলাকা থাকায় এ অঞ্চলে হাঁস পালন লাভজনক। সে জন্য তেমন বড় অংকের টাকার প্রয়োজন নেই। শুধু সদিচ্ছা ও পরিশ্রমের দরকার। এই সুনামগঞ্জ তথা হাওর এলাকায় অনেক মানুষ আছেন যারা হাঁসের খামার করে স্বাবলম্বী হয়েছেন। পুরুষের পাশাপাশি আমাদের নারীরা যদি নিজ বাড়িতে কিছু হাঁস পালন করেন, তাহলে পরিবারের আয়ের উৎস বেড়ে যাবে। পরিবারের লোকজনদের খাদ্যে আমিষের চাহিদাও পূরণ হবে। এভাবে আমাদের নারী সমাজ সারাদেশে আয়বর্ধক কাজ করলে পরিবারের সচ্ছলতা বেড়ে যাবে। কর্মশালায় প্রশিক্ষণার্থীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা