সুনামগঞ্জ , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি
সরকারি কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

শহীদ মিনার ভাঙায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি

  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৭:৫৬:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৭:৫৬:০১ পূর্বাহ্ন
শহীদ মিনার ভাঙায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি
স্টাফ রিপোর্টার :: ভাষা আন্দোলন পরবর্তী সুনামগঞ্জের প্রথম শহীদ মিনার ভেঙে ফেলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে এই সমাবেশের আয়োজন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন ছাত্র সুখেন্দু সেন, সাবেক ছাত্র নেতা রেজাউল হক, মুনাজ্জির হোসেন সুজন, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ দে, জাহাঙ্গীর আলম, সালেহিন চৌধুরী শুভ, মুজাহিদুল ইসলাম মজনু। সমাবেশ সঞ্চালনা করেন রাজু আহমেদ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সুনামগঞ্জ সরকারি কলেজে এটি ছিল সুনামগঞ্জের প্রথম শহীদ মিনার। যা ভাষা আন্দোলনের গৌরবময় ঐতিহ্য বহন করে আসছে। তাই এই শহীদ মিনারকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। তারা আরও বলেন, শহীদ মিনার ভাঙার ঘটনায় যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শহীদ মিনার আগের জায়গায় পুনঃস্থাপন না করা হলে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচির ঘোষণা দেবেন। এদিকে প্রতিবাদ সমাবেশ শেষে সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের সাথে দেখা করে ক্ষোভের কথা জানান প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীরা। এ সময় অধ্যক্ষ বলেন, আপনারা না চাইলে আমরা এই স্থাপনা নির্মাণ করবো না। আপনাদের দাবির প্রতি আমরা একাত্মতা প্রকাশ করছি। আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমরা শহীদ মিনারটি পুন”স্থাপন করার উদ্যোগ গ্রহণ করবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম