সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

গ্রামপুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৮:০৭:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৮:০৮:৫৪ পূর্বাহ্ন
গ্রামপুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জে ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ বাহিনীর সদস্যগণের জন্য মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ৯টায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা পরিষদ হলরুমে এই কোর্সের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
​​​​​​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন এনআইএলজির (কর্মসূচি ও মূল্যায়ন) যুগ্ম পরিচালক মোহাম্মদ সানোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মো. মতিউর রহমান, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, শান্তিগঞ্জ থানার ওসি (তদন্ত) ইরফান আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স