শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জে ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ বাহিনীর সদস্যগণের জন্য মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ৯টায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা পরিষদ হলরুমে এই কোর্সের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন এনআইএলজির (কর্মসূচি ও মূল্যায়ন) যুগ্ম পরিচালক মোহাম্মদ সানোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মো. মতিউর রহমান, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, শান্তিগঞ্জ থানার ওসি (তদন্ত) ইরফান আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা প্রমুখ।