সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জনবল সংকটে ভুগছে হাওরের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা

শিক্ষা কর্মকর্তার ৬৩ পদের ৪৬টিই শূন্য

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৭:৫৯:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৮:০২:২৫ পূর্বাহ্ন
শিক্ষা কর্মকর্তার ৬৩ পদের ৪৬টিই শূন্য
শামস শামীম::
সুনামগঞ্জে জনবল সংকটে বিঘিœত হচ্ছে প্রাথমিক শিক্ষা বিভাগের মাঠ পর্যায়ের স্কুল পরিদর্শন কার্যক্রম। ফলে নিয়মিত নজরদারির বাইরে রয়ে যাচ্ছে স্কুলের পাঠদান ব্যবস্থাপনা। কর্মকর্তার পাশাপাশি কর্মচারী না থাকায়ও দূর-দূরান্ত থেকে শিক্ষকরা এসে অফিসে সময়মতো সেবা পাচ্ছেন না। এতে সময় ও অর্থ অপচয় হচ্ছে তাদের। জনবল সংকটের কারণে প্রাথমিক শিক্ষা বিভাগ বহুমুখি সংকটে হাবুডুবু খাচ্ছে। বিলম্বিত হচ্ছে দাপ্তরিক কাজ।
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে ২জন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার থাকার কথা থাকলেও বর্তমানে ১ জনও নেই। ১২টি উপজেলার ১২ জন শিক্ষা অফিসার থাকার কথা থাকলেও মধ্যনগর উপজেলায় কোনও শিক্ষা অফিসার কর্মরত নেই। জেলায় উপজেলা সহকারী শিক্ষা অফিসারের ৬৩টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ১৭ জন। উচ্চমান সহকারী ১২ জনের মধ্যে ২ জন, অফিস সহকারী ২৩ জনের মধ্যে ৫ জন, হিসাব সহকারী ১১ জনের মধ্যে ৯ জন কর্মরত আছেন। ১২ জন অফিস সহায়কের মধ্যে ১ জনও কর্মরত নেই। লোকবল না থাকায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলো বিভিন্ন স্কুল থেকে শিক্ষক এনে অফিস সহকারীর কাজ চালাচ্ছে। এতে সংশ্লিষ্ট স্কুলে পাঠদান ব্যাহত হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, সুনামগঞ্জ দুর্গম জেলা। প্রতিটি উপজেলা সদরেই উপজেলা শিক্ষা অফিসের অবস্থান। দুর্গম গ্রাম থেকে বিদ্যালয়ের প্রয়োজনে অফিসে আসতে গিয়ে পুরোদিন নষ্ট হয়ে যায়। এর মধ্যে কর্মকর্তা-কর্মচারী না থাকলে সময় ও অর্থের অপচয় হয় এবং কাজও সম্পন্ন হয় না। যার ফলে একদিকে স্কুলে পাঠদান ব্যাহত হচ্ছে, অন্যদিকে জরুরি সেবাও মিলছে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা নিয়মিত নিজ নিজ ক্লাস্টারে স্কুল পরিদর্শন করার কথা। স্কুলের পাঠদান ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা ও স্কুল পরিচালনার ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয় দেখভাল করেন তারা। কিন্তু জেলায় ৪৬ জন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। ফলে নিয়মিত স্কুল ভিজিট বন্ধ রয়েছে। পরিদর্শনের অভাবে স্কুলগুলো মনিটরিংয়ের বাইরে রয়ে যাচ্ছে। এতে নির্দেশনা থেকে পিছিয়ে আছে স্কুলগুলো।

সুনামগঞ্জ জেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হারুন রশিদ বলেন, জেলা ও উপজেলা শিক্ষা অফিসগুলো জনবল সংকটে হাবুডুবু খাচ্ছে। এতে প্রশাসনিক কাজ বিলম্বিত হওয়ার পাশাপাশি স্কুল কর্তৃপক্ষও প্রয়োজনীয় নির্দেশনা থেকে বঞ্চিত হচ্ছে।

জগন্নাথপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান সিরাজ বলেন, আমরা দুর্গম এলাকায় শিক্ষকতা করি। স্কুলের জরুরি প্রয়োজনসহ অফিসের কাজেও মাঝে-মধ্যে অফিসে হয়। কিন্তু জনবল না থাকায় কাজগুলো বিলম্বিত হচ্ছে। জনবল কাঠামো অনুযায়ী কর্মকর্তা ও কর্মচারী না থাকায় বহুমুখি সংকটে হাবুডুবু খাচ্ছে প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন অফিসগুলো।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস বলেন, আমাদের জেলায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের ৪৬টি পদই খালি আছে। এতে কাজ চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তবে আমরা নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে অবগত করি। আশা করি আগামী নিয়োগে এই শূন্য পদগুলো পূরণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা

শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা