সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা

সীমান্তে অবৈধ গরু-মহিষের ব্যবসা বন্ধ করুন

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৭:২৯:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৭:২৯:০৬ পূর্বাহ্ন
সীমান্তে অবৈধ গরু-মহিষের ব্যবসা বন্ধ করুন
দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় গরু-মহিষের অবৈধ বাণিজ্য এখন ওপেন সিক্রেট। প্রশাসনের কঠোর নজরদারি থাকা সত্ত্বেও চোরাকারবারিরা বেপরোয়া। সীমান্ত পেরিয়ে আসা পশু বাজারে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই “বৈধ রশিদ”-এর জাদুতে রূপ নেয় দেশীয় গরুতে! এ যেন বৈধতার আবরণে অবৈধতার বাণিজ্য। এই চোরাচালানচক্র কেবল পশু পাচারেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সংগঠিত সিন্ডিকেটে রূপ নিয়েছে - যাদের সঙ্গে যুক্ত স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, বাজার ইজারাদার, এমনকি কিছু অসাধু কর্মকর্তা। তাদের স্বার্থের বলি হচ্ছে রাষ্ট্রের রাজস্ব, স্থানীয় খামারি এবং আইনের শাসন। উদ্বেগজনক বিষয় হলো- চোরাচালান সহজ করতে সীমান্ত সংলগ্ন এলাকায় অর্ধশতাধিক এগ্রোফার্ম গড়ে তোলা হয়েছে, যেগুলোর অনেকই নিবন্ধনবিহীন। রাতে সীমান্ত পেরিয়ে আসা গরু-মহিষ এসব ফার্মে আশ্রয় নেয়, পরে বাজারে বিক্রির সময় ইজারার রশিদে ‘বৈধতা’ পায়। এই প্রক্রিয়ায় রাষ্ট্র হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব, অথচ পাচারকারীদের ব্যবসা ফুলে-ফেঁপে উঠছে। বাংলাদেশ-ভারত মৈত্রী সীমান্ত হাটের মূল লক্ষ্য ছিল বৈধ বাণিজ্যের প্রসার ও সীমান্তবাসীর অর্থনৈতিক উন্নয়ন। কিন্তু সেই হাটের পথই এখন হয়ে উঠেছে অবৈধ পণ্য ও পশু চোরাচালানের রুট! এ অবস্থা চলতে থাকলে সীমান্ত নিরাপত্তা ও পারস্পরিক আস্থার সম্পর্ক উভয়ই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রশ্ন হলো- এই সিন্ডিকেটের ক্ষমতা এতো প্রবল কেন? উত্তর হয়তো সহজ- যেখানে অর্থ, প্রভাব আর রাজনৈতিক ছত্রছায়া জড়িয়ে থাকে, সেখানে আইনের প্রয়োগ দুর্বল হয়ে পড়ে। এখন সময় এসেছে সেই দুর্বলতা ভাঙার। বিজিবি, প্রশাসন, প্রাণিস¤পদ অধিদপ্তর ও স্থানীয় সরকার - সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রতিটি ফার্মের নিবন্ধন যাচাই, সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, এবং হাটে পশু বিক্রির ক্ষেত্রে ডিজিটাল রশিদ প্রবর্তন এখন সময়ের দাবি। চোরাকারবারিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে না পারলে এই দোয়ারাবাজার সীমান্ত একদিন পুরো জেলার জন্য নিরাপত্তাজনিত হুমকিতে পরিণত হবে। রাষ্ট্রের আইন, রাজস্ব এবং নৈতিকতা - সবই রক্ষা পাবে কেবল তখনই, যখন সীমান্তের এই অন্ধকার বাণিজ্যের বিরুদ্ধে সত্যিকার অর্থে আলোর শিখা জ্বালানো হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন

দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন