সুনামগঞ্জ , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬৪ জেলার তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, সুনামগঞ্জের দায়িত্ব পেলেন হুইপ জি কে গউস নেপালে ভয়াবহ বন্যা, মৃত্যু ছাড়াল ৩৬০, এখনও নিখোঁজ ১৪০০ মানুষ অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত : অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ নতুন আঙ্গিকে মাষ্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকসের উদ্বোধন সুনামগঞ্জে সিজারের সময় নবজাতকের গলা কাটার অভিযোগ, আটক ১ ‎দ্রোহের কবি নজরুল: গুলশান আরা রুবী ‎জামালগঞ্জে ৩৯৮ পিস ভারতীয় শাড়ি ও স্পিডবোট জব্দ, দুজনকে আসামি করে মামলা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কড়া ব্যবস্থা: অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ ‎সুনামগঞ্জ সদর উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হেলাল, সম্পাদক হাসান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত

৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ১১:৫১:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ১১:৫১:২৬ অপরাহ্ন
৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিতের দাবিসহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামী। রবিবার দুপুরে শহরের আলফাত স্কয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে দলটির নেতাকর্মীরা জেলা প্রশাসক কার্যালয়ে যান এবং স্মারকলিপি প্রদান করেন। জামায়াতের ৫ দফা দাবির মধ্যে রয়েছে- ১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট আয়োজন করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন; ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট; ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা; এবং ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এদিকে, স্মারকলিপি প্রদানের আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার কাছে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শামসুদ্দিন, সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান, সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. আব্দুল্লাহ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা জামায়াতের নায়েবে আমির মমতাজুল হাসান আবেদ, সুনামগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ আলী, সেক্রেটারি সোলেমান চৌধুরী, সুনামগঞ্জ পৌর জামায়াতের আমির আব্দুস সাত্তার মামুন, সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা

অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা