সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

দিরাইয়ে উদয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৪:০২:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৫ ০৪:০২:৫৮ পূর্বাহ্ন
দিরাইয়ে উদয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
দিরাই প্রতিনিধি :: শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শোয়াইব আহমেদ খান বলেছেন, আমি হাওরপাড়ের সন্তান। আমার গ্রামে কোনো প্রাইমারি স্কুল না থাকায় অনেক কষ্ট করে প্রাথমিক শিক্ষা লাভ করেছি। হাওরের পাড়াগাঁয়ের নারী শিক্ষার উন্নয়নে যে বালিকা বিদ্যালয় যাত্রা শুরু করছে, আমি তাদের এ মহতি উদ্যোগকে স্বাগত জানাই। আমরা আজ শুধু বৃক্ষরোপণ করে গেলাম, এর পরিচর্যার দায়িত্ব সকলের। সবাই মিলে নিজ অবস্থান থেকে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন। বিদ্যালয়ের উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি আশাবাদী এ বিদ্যালয় হাওরপাড়ের নারী শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে। শুক্রবার (১০ অক্টোবর) দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের উমেদ নগর গ্রামে ‘উদয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুর রশিদের সভাপতিত্বে ও ছাত্রনেতা জুনেদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব দুরে শাওরাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সমাজকর্মী শাহিনুর আলম, লিটন মিয়া, প্রভাষক পারভেজ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভূমিদাতা শিক্ষানুরাগী বুরহান উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমেদ খানসহ এলাকার সুধীজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা