সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফিমেইল একাডেমি এতিম মেয়েদের উচ্চশিক্ষার পথ সুগম করেছে : অতিরিক্ত সচিব

  • আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৩:৪১:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৫ ০৩:৪১:১১ পূর্বাহ্ন
ফিমেইল একাডেমি এতিম মেয়েদের উচ্চশিক্ষার পথ সুগম করেছে : অতিরিক্ত সচিব
দিরাই প্রতিনিধি :: শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শোয়াইব আহমেদ খান বলেছেন, আমি হাওরপাড়ের সন্তান। আমরা অনেক কষ্ট করে লেখাপড়া করেছি। আমাদের সময় এতো শিক্ষাপ্রতিষ্ঠান ছিলনা। আজ অনেক নতুন বিদ্যালয় গড়ে উঠেছে। বিশেষ করে দেশের অসহায়, এতিম মেয়েদের উচ্চশিক্ষার পথ সুগম করতে হাওরের পাড়াগাঁয়ে বাংলাদেশ ফিমেইল একাডেমির মতো বিশাল প্রতিষ্ঠান গড়ে উঠেছে যা সত্যিই প্রশংসার দাবিদার। তিনি ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর ভূয়সী প্রশংসা করে বলেন, ধনের সাথে মনের মিল আছে বলেই নিজের কষ্টার্জিত অর্থ, শ্রম আর মেধা দিয়ে বিশাল এ প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। একাডেমির মনোরম পরিবেশে ও এতিম শিক্ষার্থীদের পড়ালেখার পারফরম্যান্স আমাকে অভিভূত করেছে। উপযুক্ত পরিবেশ পেলে এতিম, অসহায়, বঞ্চিত নারীরা যে শিক্ষা, কারিগরি, সংস্কৃতি ও খেলাধুলায় সফলতার স্বাক্ষর রাখতে পারে বাংলাদেশ ফিমেইল একাডেমির এতিম মেয়েরাই তার বাস্তব উদাহরণ। ইতিমধ্যে সরকার একাডেমির উন্নয়নে অনেক কাজ করেছে। আগামীতে আমাদের সহায়তা অব্যাহত থাকবে। শুক্রবার সন্ধ্যায় হাওরাঞ্চলের কারিগরি ও মাদ্রাসা শিক্ষার উন্নয়নে করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক জামিল চৌধুরীর সভাপতিত্বে ও প্রিন্সিপাল নাজমা বেগমের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব দুরে শাওয়াজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর। বক্তব্য রাখেন শিক্ষক ছাত্রী ও এলাকার সুধীজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা