সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা আহত

  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ০৯:২১:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ০৯:২১:১২ পূর্বাহ্ন
জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা আহত
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা শামীনুর রহমান গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি পৌর শহরের হবিবপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে ঘটনাটি ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার গাদিয়ালা ও হামহামিয়া নামের দুইটি জলমহাল সরকার কর্তৃক ইজারা পান পূর্ব ইব্রাহিমপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন। তিনি ইজারা পেয়ে প্রথমে গাদিয়ালা জলমহাল আবিবুল বারী আয়হান ও পরে সুহেল আহমদ গংদের কাছে সাবলিজ প্রদান করেন। একই সঙ্গে হামহামিয়া জলমহাল পার্থ গংদের কাছে সাবলিজ প্রদান করেন। এ ঘটনায় স্থানীয় নলুয়া নোয়াগাঁও গ্রামের দুলু মিয়া বাদী হয়ে এসব সাবলিজ বাতিল চেয়ে গত ৩০ জুন ২০২৫ সালে মৎস্য, সমবায় ও ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে উক্ত অভিযোগটি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে আসে এবং জেলা প্রশাসক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তক্রমে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অভিযোগটির শুনানীর তারিখ নির্ধারণ ছিল। শুনানিকালে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং পরে অফিসের বাইরে গিয়ে হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে বিএনপি নেতা আবিবুল বারী আয়হান বলেন, সুহেলসহ আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় আমার ছোট ভাই শামীনুর গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। তাকে নিয়ে চিকিৎসায় ব্যস্ত আছি। যদিও সুহেল আহমদ অভিযোগ অস্বীকার করেছেন। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন জানান, জলমহাল দুটির শুনানিকালে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে অফিস থেকে বের হয়ে গিয়ে মারামারি করেন তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স