সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

পৌর শহরের কেন্দ্রীয় কবরস্থান উন্নয়নে বদলে যাচ্ছে দৃশ্যপট

  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ০৮:৫৯:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ০৯:১২:০৬ পূর্বাহ্ন
পৌর শহরের কেন্দ্রীয় কবরস্থান  উন্নয়নে বদলে যাচ্ছে দৃশ্যপট
মোহাম্মদ নূর ::
সুনামগঞ্জ পৌর শহরের ৪নং ওয়ার্ডের হাসননগর এলাকায় অবস্থিত শহরের কেন্দ্রীয় কবরস্থান, যা স্থানীয়ভাবে “মরাটিলা কবরস্থান” নামে পরিচিত। অবশেষে এই কবরস্থানটি উন্নয়নের ছোঁয়া পাচ্ছে। দীর্ঘদিন অবহেলায় থাকা কবরস্থানটির দৃশ্যপট এখন পরিবর্তনের পথে। একসময় বর্ষাকালে কবরস্থানে হাঁটাচলা তো দূরের কথা, মৃতদেহ দাফন করাও হয়ে উঠতো কঠিন। পরে এলাকাবাসী ও পৌরসভার উদ্যোগে কিছু আংশিক উন্নয়ন হলেও বড় প্রকল্প বাস্তবায়ন হয়নি। অবশেষে স্থানীয়দের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের লক্ষ্যে চলতি অর্থবছরে ওয়ার্ল্ড ব্যাংকের আর্থিক সহযোগিতায় ১ কোটি ৯১ লাখ ৭২ হাজার টাকার উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান এম.এম.এইচইবি জেভি এই প্রকল্প বাস্তবায়ন করছে।
সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানটি সুন্দরভাবে কাজ এগিয়ে নিচ্ছে। এ প্রকল্পের আওতায় কবরস্থানের চারদিকে সীমানা প্রাচীর, ভেতরে পাকা রাস্তা, লাশ রাখার ঘর, পানি নিষ্কাশনের ড্রেন, অজুর ব্যবস্থা এবং ২০টি বৈদ্যুতিক খুঁটি স্থাপনের মাধ্যমে রাতে আলোকায়ন করা হবে।
শান্তিবাগ এলাকার বাসিন্দা মো. ইকবাল হোসেন বলেন, এই উন্নয়ন কাজ শেষ হলে দাফন-কাফন প্রক্রিয়া অনেক সহজ হবে। তবে এই কবরস্থানে নিরাপত্তা প্রহরী নিয়োগের অনুরোধ জানাই।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ইঞ্জিনিয়ার সাদরুল হাসান তপু জানান, আমাদের কাজ শেষ হওয়ার কথা ছিল গত ১৫ জুলাই। তবে বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই পুরো কাজ সম্পন্ন করা হবে। এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে সুনামগঞ্জের এই ঐতিহ্যবাহী কবরস্থানটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও আধুনিক অবকাঠামোয় রূপ নেবে বলে আশা করছেন এলাকাবাসী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ